TRENDING:

Tour and Travel: একসময়ে প্রকৃতি এখানে হাতছানি দিয়ে ডাকত, এখন সেই স্থানই আবর্জনার স্তূপ! ফিকে হচ্ছে সৌন্দর্য

Last Updated:

প্রকৃতিপ্রেমী মানুষকে হাতছানি দেওয়া এই জায়গাই এখন আবর্জনার পাহাড়। মানুষের অসচেতনতা আর উদাসীনতায় সৌন্দর্য ফিকে হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: যত ভিড় বেশি, ততই বাড়ছে আবর্জনার পাহাড়! ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই স্থান। একদিকে প্রকৃতির কোলে নদীর দমকা হাওয়া মন ভাল করতে মানুষের উপস্থিতি এখানে। ছুটির দিনগুলিতে রীতিমত ভিড় লেগে যায়। প্রকৃতিপ্রেমী মানুষকে এই স্থান হাতছানি দেয়, মানুষের উপস্থিতির সঙ্গে পাললা দিয়ে বাড়ছে এখানে আবর্জনার পাহাড়। একদিকে অসচেতনতা অন্যদিকে উদাসীনতায় আবর্জনায় সৌন্দর্য ফিকে হচ্ছে বলে অভিযোগ স্থানীয় মানুষের।
advertisement

উলুবেড়িয়া ডাক বাংলো ঘেঁষে রয়েছে বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর হাতে লাগান জোড়া বকুল গাছ। বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ হাজির হয়, জোড়া বকুল গাছ চাক্ষুষ করতে। এছাড়াও বড় গাছের ছায়া নদীকোলের সৌন্দর্য, যুবক-যুবতী স্কুল কলেজ পড়ুয়া অবসর সময় কাটাতে হাজির হয়। মানুষের উপস্থিতিকে কেন্দ্র করে মুখরোচক খাবারের অস্থায়ী বেশ কিছু দোকান। এছাড়াও পিকনিকের মরশুমে চড়ুইভাতি করতে, মানুষের ঢল নামে। সেই দিক থেকে মানুষের উপস্থিতি যত বাড়ছে, আবর্জনাও বাড়ছে এখানে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আবার দোল! যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ!
আরও দেখুন

ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই স্থানে আবর্জনা বাড়ছে।  মাঠেও পড়ে রয়েছে যত্রতত্র আবর্জনা। স্থানীয় মানুষের অভিযোগ, একদিকে ঐতিহ্য অন্যদিকে সৌন্দর্য। যা মানুষকে আকৃষ্ট করে, কিন্তু এমন স্থানে নোংরা আবর্জনা বেড়েই চলেছে।  এক অংশের মানুষের দ্বারা স্থান সৌন্দর্য হারাচ্ছে। এদিকে কর্তৃপক্ষের ভ্রুক্ষেপ নেই।  আরও জানায়, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে কর্তৃপক্ষকে সজাগ হতে হবে এবং আরও কঠোর হতে হবে নিরাপত্তার দিক থেকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Tour and Travel: একসময়ে প্রকৃতি এখানে হাতছানি দিয়ে ডাকত, এখন সেই স্থানই আবর্জনার স্তূপ! ফিকে হচ্ছে সৌন্দর্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল