স্বাভাবিকভাবে ট্রেন আসার আগে গেট পড়েছিল। তবে তাড়াহুড়ো করে সেই গেট পার হতে গিয়েই বিপত্তি। জানা গিয়েছে, রাত সাড়ে দশটা নাগাদ হয়েছে এই ঘটনা। ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে না থেকে তাড়াহুড়ো করে রেল গেট পার হতে যায় একটি ছোট ট্রাক। তখনই ওই গাড়ির সঙ্গে ধাক্কা লাগে রেলগেটের।

আরও পড়ুন: হোলির বাজারে ‘কৃষ্ণ’ ম্যাজিক, ৭০ টাকাতেই মিলছে স্টাইলিশ টি-শার্ট! কেনার জন্য হুড়োহুড়ি দোকানে, নতুন ট্রেন্ডে মাত আট থেকে আশি

advertisement

রেলগেট পড়ন্ত অবস্থাতেই বেঁকে যায়। অন্যদিকে ধাক্কা মারার পর ট্রাকটি পালিয়ে যায়। কিন্তু রেল গেট ওই অবস্থাতেই আটকে যাওয়ায় হয় বিপত্তি। যানজট সৃষ্টি হয় জিটি রোডে। বড় লরি থেকে শুরু করে চার চাকা গাড়ি, সব আটকে পড়ে। ট্রেন আসার সময় স্লাইডিং গেট ব্যবহার করছিলেন গেটম্যান। অন্যদিকে খবর দেওয়া হয় ব্যান্ডেল আরপিএফ ও রেলের আধিকারিকদের।

advertisement

আরও পড়ুন: বিনামূল্যে মিলবে ইউপিএসসির প্রশিক্ষণ, আইএএস-আইপিএস হওয়ার স্বপ্নপূরণ এবার আরও সহজ! মধ্যমগ্রামে বিরাট ব্যবস্থা

প্রায় ঘন্টাখানেক পর রেলের কর্মীরা এসে গেট মেরামতির কাজ শুরু করেন। গেটে আটকে থাকা লরি চালক জানান, প্রায় ঘন্টাখানেক ধরে দাঁড়িয়ে আছেন। রেলগেট সারানো না হওয়ায় তিনি গাড়ি নিয়ে বেরোতে পারছেন না। প্রায় ঘন্টাখানেক বাদে রেলের আধিকারিকরা আসেন। প্রায় ঘন্টা দেড়েক পর ভাঙা গেট খুলে সরিয়ে জিটি রোডের যানজট মুক্ত করে যান চলাচল স্বভাবিক করা হয়।

advertisement