TRENDING:

Induction sale: গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না, ইরান যুদ্ধের আতঙ্কে দেদার বিকোচ্ছে ইন্ডাকশন! বিপুল লাভ ব্যবসায়ীদের

Last Updated:

মধ্য প্রাচ্যে আমেরিকা, ইজরায়েল এবং ইরানের যুদ্ধ বন্ধ হরমুজ প্রণালী। এই পরিস্থিতিতে রান্নার গ্যাস এলপিজিতে টান পরেছে। গ্যাস পাওয়া যাবে না, রান্না করে খেতে তো হবে! আতঙ্কে ইন্ডাকশান ওভেন কেনার ধূম। দোকানে দেদার বিক্রি হচ্ছে ইন্ডাকশন ওভেন।

advertisement
সোমনাথ ঘোষ, ব্যান্ডেল: গ্যাস পাওয়া যাবে না, রান্না করে খেতে তো হবে! আতঙ্কে ইন্ডাকশান ওভেন কেনার ধূম। দোকানে দেদার বিক্রি হচ্ছে ইন্ডাকশন ওভেন। মধ্য প্রাচ্যে আমেরিকা, ইজরায়েল এবং ইরানের যুদ্ধ বন্ধ হরমুজ প্রণালী। এই পরিস্থিতিতে রান্নার গ্যাস এলপিজিতে টান পরেছে। কমার্শিয়াল গ্যাস অমিল হওয়ায় সমস্যায় পরেছে হোটেল রেস্তোরাঁ, এলপিজি না মেলায় চাপে পড়েছেন অটোচালকরাও। এর বাইরে গৃহস্থালির গ্যাসের সরবরাহও স্বাভাবিক নয়।
বাড়ছে ইন্ডাকশন বিক্রি
বাড়ছে ইন্ডাকশন বিক্রি
advertisement

গ্রাহকদের অভিযোগ, ২৫ দিনের আগে বুকিং নেওয়া হচ্ছে না, বুকিং করার পরও সময় মতো পাওয়া যাচ্ছে না গ্যাস। গ্যাসের সঙ্কট বুঝে অনেক জায়গায় বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ। উত্তরপাড়ার একটি গ্যাস অফিসের সামনে গ্রাহকরা বিক্ষোভও দেখিয়েছেন।

আরও পড়ুন: দিঘার সৈকতে ভেসে এল পাঁচ ফুট লম্বা সামুদ্রিক প্রাণীর দেহ! পাঠানো হল ময়নাতদন্তের জন্য

advertisement

অন্য দিকে, ব্যান্ডেলের দোকানে ইন্ডাকশন বিক্রি বেড়েছে বহু গুণ। আগামী দিনে গ্যাস মিলবে কিনা এই আশঙ্কায় ইলেকট্রিক ওভেন কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। তারা বলছেন,গ্যাসের বিকল্প হিসাবে ইলেকট্রিক ওভেনই ভরসা এখন, রান্না করে খেতে তো হবে।

ব্যবসায়ী পলাস দাস জানান, তার দোকানে গড়ে প্রতিদিন তিন চারটে ওভেন বিক্রি হত। এই পরিস্থিতিতে গত দুই দিনে ৭০-৮০টি বিক্রি হয়েছে। তিনি আরও জানান, যা স্টক ছিল তা শেষ হয়ে যাওয়ায় আবার নতুন করে আনতে হয়েছে। যা খবর পাওয়া যাচ্ছে তাতে করে এখনই গ্যাসের সমস্যা মিটবে বলে মনে হচ্ছে না। আর ইলেকট্রিক ওভেন ব্যবহার করলে সাশ্রয় হয়, তাই বাড়ছে ইন্ডাকশন বিক্রি।

advertisement

প্রসঙ্গত, এলপিজি সরবরাহ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নবান্ন সূত্রে খবর, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি পীয়ূষ পাণ্ডের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবের কেন্দ্রের স্বরাষ্ট সচিব গোবিন্দ মোহন।

আরও পড়ুন: টি২০বিশ্বকাপ জেতার জন্য রেকর্ড অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা BCCI-এর! কত কোটি পাবেন সূর্যরা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের ডাকা বৈঠকে সব রাজ্যের মুখ্য সচিবদেরই ওই বৈঠকে রাখা হয়েছে। দুপুর তিনটে থেকে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, বিভিন্ন রাজ্যে গ্যাস সরবরাহ নিয়ে কী অবস্থা তা নিয়ে পর্যালোচনা মূলক রিপোর্ট নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেই সূত্রের খবর।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Induction sale: গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না, ইরান যুদ্ধের আতঙ্কে দেদার বিকোচ্ছে ইন্ডাকশন! বিপুল লাভ ব্যবসায়ীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল