এর পর অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতা পাল্টা চড়াও হয়। ব্যাপক ভাঙচুর চলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। গুলিবিদ্ধ-সহ আহতদের আনা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। ঠিক কী নিয়ে বিবাদ. খতিয়ে দেখছে পুলিশ। ক্ষিপ্ত জনতার হামলায় আহত রেশন ডিলারেরও সঙ্কটজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে৷
advertisement
আরও পড়ুন : মালদহে পুলিশি অভিযানে উদ্ধার প্রচুর জালনোট এবং আগ্নেয়াস্ত্র! গ্রেফতার তিন অভিযুক্ত
অন্যদিকে রং মেখে পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু দুই যুবকের। বুধবার দুর্গাপুরের আমরাই গ্রামে ঘটনাটি ঘটে। সাঁতার না জানার কারণে একজন যখন জলে তলিয়ে যেতে থাকে, আরেক বন্ধু তাকে উদ্ধার করতে গেলে সেও তলিয়ে যায়। রং মেখে স্নানে নামে যুবকরা। মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে থাকে এক যুবক। তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল আরও এক যুবক। মর্মান্তিক ঘটনা ঘটল দুর্গাপুর থানার আমরাই এলাকায়। মৃত্যু হল দুজনের। গত দুই যুবকের নাম বিশাল সিং ও দেবদত্ত গোঁসাই। দোল উৎসবে দুই তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া গ্রামে। পুলিশ ইতিমধ্যেই দেহ দু’টি ময়নাতদন্তে পাঠিয়েছে। নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোলির সকাল থেকে রং খেলায় ব্যস্ত ছিল যুবকরা। দুপুরে বেশ কিছু যুবক একসঙ্গে স্নানে নামে। সাঁতার না জানাই তলিয়ে যেতে থাকে দুজন যুবক। অন্যান্য যুবকরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ও ব্যর্থ হয়। পরবর্তীকালে স্থানীয়রা জড়ো হয়ে তাদের খুঁজতে শুরু করে। দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
