TRENDING:

ECI on SIR: ভোটারদের নথি পাঠানোর পরেও ফেরত! অবজার্ভারদের সঙ্গে মত মিলছে না? নতুন ব্যবস্থা আনল কমিশন

Last Updated:

ভোটরদের জমা দেওয়া নথিতে কেন সন্তোষজনক, এবার সর্বাধক ৫০০ শব্দে তা মাইক্রো অবজার্ভার এবং রোল অবজার্ভারদের বলতে পারবেন ERO, AERO-রা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ঠিক কোন জায়গায় মাইক্রো এবং রোল অবজার্ভারদের সঙ্গে একমত হতে পারছেন না ERO এবং AERO-রা৷ তা বুঝতে নতুন ব্যবস্থা চালু করল জাতীয় নির্বাচন কমিশন৷ সূত্রের খবর, ভোটারের নথি সংক্রান্ত বিষয়ে মাইক্রো অবজার্ভার ও রোল অবজার্ভারদের পর্যবেক্ষণ নিয়ে একমত না হলে ero, aero রা সর্বাধিক ৫০০ শব্দে বিষয়টি লিখতে পারবেন।
নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া৷
নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া৷
advertisement

অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ERO, AERO-রা ভোটারের নথি যাচাই করে চূড়ান্ত করার পরে তা পাঠিয়ে দিলে মাইক্রো অবজার্ভার, রোল অবজার্ভাররা তাতে একমত হতে পারছেন না। সেক্ষেত্রে, ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই সংক্রান্ত নথি।

আরও পড়ুন: অভিষেকের চ্যাট ফাঁসে নড়ে বসল নির্বাচন কমিশনও! রোল অবজার্ভার মুরুগানের ব্যাখ্যা তলব

advertisement

সেই নথি ফেরত পাঠিয়ে দেওয়ার পরে মাইক্রো অবজারভার ও রোল অবজার্ভারদের সঙ্গে কেন একমত নয় রাজ্যের ero, aero রা? সর্বাধিক ৫০০ শব্দের মধ্যে তাঁরা লিখতে পারবেন ড্যাশবোর্ডে। সে বক্তব্য লিখে পাঠিয়েও দিতে পারবেন৷ অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে এমন ব্যবস্থা চালু করল জাতীয় নির্বাচন কমিশন৷ তেমনটাই কমিশন সূত্রে খবর।

এসআইআর প্রক্রিয়ায় মাইক্রো অবজার্ভারদের ভূমিকা নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিল তৃণমূল৷ তারপরেই সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, ‘‘মাইক্রো অবজার্ভাররা শুধুমাত্র সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওই৷ মাইক্রো অবজারভাররা শুধুমাত্র অ‍্যাসিস্ট করবেন চিহ্নিত স্ট‍্যাচুয়েটরি অথরিটিকে৷”

advertisement

তারপরেও, গত বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, শীর্ষ আদালতের এই রায় মানা হচ্ছে না৷ প্রমাণ স্বরূপ নির্বাচন কমিশনের অন্দরের হোয়াটস অ্যাপ চ্যাট প্রকাশ্যে আনেন তিনি৷ যদিও সেই চ্যাটের সত্যতা যাচাই করেনি News18 Bangla. তারপরেই অবশ্য নড়েচড়ে বসে কমিশন৷

আরও পড়ুন: রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দোলের আগে রঙে রঙিন ছোট ফাপড়ি, ভেষজ আবিরে বদলাচ্ছে ২৫ মহিলার জীবন
আরও দেখুন

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে কমিশন এসআইআর-এর কাজ করাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূলের শীর্ষ নেতা৷ প্রমাণ স্বরূপ কমিশনে নিযুক্ত দক্ষিণ চব্বিশ পরগণা এবং দক্ষিণ কলকাতার রোল অবজার্ভার সি মুরুগানের হোয়াটসঅ্যাপ চ্যাট সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এরই পরিপ্রেক্ষিতে রোল অবজার্ভার মুরুগানের ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশন৷

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ECI on SIR: ভোটারদের নথি পাঠানোর পরেও ফেরত! অবজার্ভারদের সঙ্গে মত মিলছে না? নতুন ব্যবস্থা আনল কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল