TRENDING:

Cooch Behar News: একের পর এক চুরি! সৌরচালিত পানীয় জল প্রকল্পের যন্ত্রাংশ নিয়ে চম্পট, মাথাভাঙাবাসীর মাথায় হাত

Last Updated:

Cooch Behar News: কোচবিহারে একের পর এক সৌরচালিত পানীয় জল প্রকল্পের সোলার প্যানেলের বক্স চুরি হচ্ছে। এর ফলে বেশ কিছু প্রকল্প কার্যত অচল হয়ে পড়েছে। উদ্বিগ্ন স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাশঃ সৌরচালিত পানীয় জল প্রকল্পের সোলার প্যানেলের বক্স চুরি। কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার এই চুরির ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাস্থলে পুলিশ
ঘটনাস্থলে পুলিশ
advertisement

এই এলাকার গ্রামীণ জনজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই সৌরচালিত পানীয় জল প্রকল্প। সেই প্রকল্পেরই নানা যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় বেশ কয়েকটি প্রকল্প কার্যত অচল হয়ে পড়েছে। মহা সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একের পর এক চুরির ঘটনায় উদ্বেগে সকলে।

আরও পড়ুনঃ বঙ্কিম সেতু ভেঙে পড়লেও চিন্তা নেই! মুজনাই নদীর উপর তৈরি হচ্ছে অস্থায়ী সেতু, দিনরাত এক করে চলছে কাজ

advertisement

জনা গিয়েছে, গত কয়েকদিন ধরে নিশিগঞ্জ এলাকায় স্থাপিত সৌরচালিত পানীয় জল প্রকল্পের কন্ট্রোল বক্স ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ উধাও হয়ে গিয়েছে। সকালে জল তুলতে গিয়ে গ্রামবাসীরা দেখেন, কোথাও সোলার প্যানেলের বক্স ভাঙা ও খোলা অবস্থায় পড়ে রয়েছে, কোথাও আবার পুরো বক্সটাই হাওয়া হয়ে গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাদে এক, তবে দাম...! এবার ৩৫ টাকাতেই মিলবে বিরিয়ানি, দক্ষিণ ২৪ পরগনায় খাবারে বিপ্লব
আরও দেখুন

এই বিষয়ে দুর্লভ ঘোষ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “সকালে জল নিতে এসে দেখি জল পড়ছে না। ভেবেছিলাম কোনও কারণবশত হয়তো ফিল্টার বন্ধ আছে। কিন্তু পিছনে গিয়ে দেখতে পাই গোটা প্যানেল বক্সটাই নেই। শুধু তার পড়ে রয়েছে।” তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে। তাঁরা সবটা দেখেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: একের পর এক চুরি! সৌরচালিত পানীয় জল প্রকল্পের যন্ত্রাংশ নিয়ে চম্পট, মাথাভাঙাবাসীর মাথায় হাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল