TRENDING:

Cooch Behar News: মাথাভাঙা-ময়নাগুড়ি রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাক-চারচাকায় পরপর ধাক্কা দ্রুতগতির বাইকের, আহত ৩

Last Updated:

Cooch Behar News: কোচবিহারের মাথাভাঙায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি দ্রুতগতির বাইক প্রথমে একটি ট্রাক এবং পরে একটি চারচাকা গাড়িতে সজোরে ধাক্কা দেয়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাশঃ কোচবিহারের মাথাভাঙা–ময়নাগুড়ি রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। আহত হয়েছেন ৩ জন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ বৈরাগীরহাট পঞ্চায়েতের উঁচাধাপ এলাকায় ঘটনাটি ঘটেছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়
আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়
advertisement

জানা যাচ্ছে, এদিন একটি দ্রুতগতির বাইক প্রথমে একটি ট্রাকে ধাক্কা মারে। এরপর একটি ছোট চারচাকা গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে বাইকের দুই আরোহী ও ছোট গাড়িটির একজন যাত্রী জখম হন।

আরও পড়ুনঃ হলদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে মাংসের দোকানে তেলবোঝাই ট্যাঙ্কার, রইল হাড়হিম করা সিসিটিভি ফুটেজ

advertisement

স্থানীয় এক অটোচালক আহতদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান। দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। আহতদের নাম কৌশিক ঘোষ, আকাশ ঘোষ ও সৌমিত্র দাস। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনার পর দুই পথচারী জানান, এদিন একটি চারচাকা গাড়ি, লরি ও বাইকের মধ্যে সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হয় বলে দাবি করেন তাঁরা। দুই পথচারী আরও জানান, এই সড়ক দুর্ঘটনায় আহত দুই বাইক আরোহীকে তাঁরা হাসপাতালে নিয়ে এসেছেন। তাঁদের বাড়ি কোথায় জানা যায়নি। তবে আহতদের মা-বাবা হাসপাতালে উপস্থিত হয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একেবারে অন্যরকম দেখতে, এক গাছেই পাতার নানান রূপ! বাঁকুড়ার মানুষ আদর করে ডাকেন ‘মাথা পাগলা’ গাছ! দেখেছেন আপনি?
আরও দেখুন

সব মিলিয়ে, বৃহস্পতিবার সন্ধ্যার এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেই তদন্ত কী উঠে আসে সেটাই দেখার।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: মাথাভাঙা-ময়নাগুড়ি রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাক-চারচাকায় পরপর ধাক্কা দ্রুতগতির বাইকের, আহত ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল