TRENDING:

Cooch Behar News: রাজ্য স্তরের প্রতিযোগিতায় কোচবিহারের দাপট! রুপো জিতল জেলার ছেলে, লক্ষ্য এবার আরও বড়

Last Updated:

Cooch Behar News: রাজ্য স্তরীয় প্রতিযোগিতায় উজ্জ্বল কোচবিহারের নাম। জ্যাভলিন ছুড়ে রুপোর পদক জিতলেন দিনহাটার এক যুবক। লক্ষ্য, অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করা। চিনে নিন সেই কৃতী ছেলেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহারঃ রাজ্য স্তরের প্রতিযোগিতায় কোচবিহারের জয়জয়কার। পদক জিতলেন দিনহাটার এক যুবক। জ্যাভলিন থ্রো-তে রুপোর পদক জিতেছেন তিনি। কৃতী যুবকের নাম মিরাজ আনসারি।
কোচবিহারের কৃতী যুবক
কোচবিহারের কৃতী যুবক
advertisement

সম্প্রতি কলকাতার সাই কমপ্লেক্সে ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়। উদ্যোগে ছিল রাজ্য উচ্চশিক্ষা দফতর। রাজ্য স্তরীয় সেই প্রতিযোগিতাতেই জ্যাভলিন থ্রো খেলায় রুপো জেতেন দিনহাটার মিরাজ।

আরও পড়ুনঃ ভোটের আগে আরও মজবুত নিরাপত্তা বলয়! শিলিগুড়ি কমিশনারেটে পৌঁছল ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শুরু টহলদারি

advertisement

উক্ত খেলায় দ্বিতীয় স্থানাধিকারী এই যুবক কোচবিহারের দিনহাটার বাসিন্দা। দিনহাটা পৌরসভার ১৩ নং ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকায় তাঁর বাড়ি। বর্তমানে দিনহাটা কলেজে পড়াশোনা করছেন তিনি।

ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী এই যুবকের লক্ষ্য অনেক বড়। আগামীদিনে অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করতে চান এই বঙ্গ তনয়। নিজেই জানিয়েছেন এই কথা।

advertisement

মিরাজ বলেন, “আমি সোনা নিয়ে ফেরার আশা করেছিলাম। তবে সেটা হয়ে ওঠেনি। তবে ভবিষ্যতে আমি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করতে চাই”।

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের হাতেই বিলি করছেন লিফলেট,সোনারপুর বাজারে জোর প্রচারে 'ঘরের মেয়ে' রাজন্যা
আরও দেখুন

জানা যাচ্ছে, দিনহাটার এই যুবকের ছোটবেলা থেকেই খেলাধূলার প্রতি আলাদা ঝোঁক ছিল। এর আগে জেলা স্তরীয় প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করেছিলেন মিরাজ। এবার রাজ্য স্তরে লড়াই করে এল সাফল্য। আগামীদিনে দেশের জার্সি গায়ে জ্যাভলিন ছোঁড়াই তাঁর লক্ষ্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: রাজ্য স্তরের প্রতিযোগিতায় কোচবিহারের দাপট! রুপো জিতল জেলার ছেলে, লক্ষ্য এবার আরও বড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল