TRENDING:

Agriculture News: এক রাতের শিলাবৃষ্টিতে সব শেষ! আলু-ভুট্টা-তামাক চাষে ব্যাপক ক্ষতি, কান্নায় ভেঙে পড়লেন মেখলিগঞ্জের কৃষকরা

Last Updated:

Agriculture News: আলু, ভুট্টা ও তামাক চাষে জোর ধাক্কা! এক রাতের শিলাবৃষ্টিতে মেখলিগঞ্জে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি। বৃহস্পতিবার জমির অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন বহু চাষি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেখলিগঞ্জ, কোচবিহারঃ এক রাতের শিলাবৃষ্টিতে শেষ হয়ে গেল গোটা মরশুমের পরিশ্রম! বুধবার গভীর রাতে শুরু হওয়া আকস্মিক শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জেরে কোচবিহারের মেখলিগঞ্জের আলু, ভুট্টা ও তামাক ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বহু কৃষক। খাটনির ফসলের পরিণতি দেখে নিজেদের সামলাতে পারেননি তাঁরা।
শিলাবৃষ্টির জেরে কৃষিকাজে ব্যাপক ক্ষতি
শিলাবৃষ্টির জেরে কৃষিকাজে ব্যাপক ক্ষতি
advertisement

গতকাল রাতে কোচবিহারের আবহাওয়া আচমকা পাল্টে যায়। জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় শিলাবৃষ্টি। এর জেরে কোথাও বাড়ির টিনের ছাউনি ফুটো হয়ে যায়, কোথাও আবার কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়। মেখলিগঞ্জের উছলপুকুরী ও জামালদহ অঞ্চলে যেমন ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানা গিয়েছে।

আরও পড়ুনঃ স্বাস্থ্যকেন্দ্র থাকলেও প্রায় ১০ বছর ধরে নেই স্থায়ী ডাক্তার! ফার্মাসিস্টের ভরসায় চলছে কাজ, চরম বিপাকে রোগীরা

advertisement

বৃহস্পতিবার সকালেই ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি পরিদর্শনে যান মেখলিগঞ্জের বিধায়ক তথা ২০২৬ বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী। তিনি জানান, শিলাবৃষ্টির জেরে এলাকার আলু, ভুট্টা ও তামাক ক্ষেতে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। সেই সঙ্গেই অনেক মানুষের বাড়িঘরও ক্ষতির মুখে পড়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবী আমলের গোপন সুড়ঙ্গ আজও বর্তমান! মুর্শিদাবাদের এই বাগানবাড়ির রহস্য কি আপনার জানা আছে?
আরও দেখুন

এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল প্রার্থী। একইসঙ্গে জানিয়েছেন, এই প্রসঙ্গে কোচবিহারের জেলাশাসকের সঙ্গে কথা বলে দ্রুত ক্ষয়ক্ষতির নিরূপণ ও ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে দরকারি ত্রাণ এবং সাহায্য পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: এক রাতের শিলাবৃষ্টিতে সব শেষ! আলু-ভুট্টা-তামাক চাষে ব্যাপক ক্ষতি, কান্নায় ভেঙে পড়লেন মেখলিগঞ্জের কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল