নদীয়ার হরিণঘাটা বিধানসভায় পুনরায় বিজেপি প্রার্থী কবিয়াল অসীম সরকার। বারবার মতুয়া উদ্বাস্তুদের নিয়ে সওয়াল করেছেন অসীম সরকার। কখনো দলের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন। আবার কখনো নাগরিকত্ব নিয়ে সওয়াল করেছিলেন। এবার বিজেপি এই রাজ্য সরকার গঠন করবে। আশাবাদী অসীম সরকার।
ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরের দিনই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। সোমবার নয়াদিল্লি থেকে রাজ্যের মোট ১৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
advertisement
এই তালিকায় সবচেয়ে বড় চমক, একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-কে। তিনি লড়বেন নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে। ভবানীপুরে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনার ইঙ্গিত আগেই দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
