TRENDING:

Bangladesh Elections: বাংলাদেশে নির্বাচন, কড়া নিরাপত্তা সীমান্তের জলপথে,চলছে নাকা চেকিং

Last Updated:

বৃহস্পতিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন রয়েছে। একই সঙ্গে সে দেশে সংস্কার সংক্রান্ত বিষয়েও জনতার মতামত নিতে গণভোট হবে। ভোটকেন্দ্রগুলিতে একই সঙ্গে দু'টি ভোট‌ দেবেন বাংলাদেশি জনতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: আগামী বৃহস্পতিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন রয়েছে। বাংলাদেশের নির্বাচনের আগে কড়া নিরাপত্তা সীমান্তের জলপথে, নাকা চেকিংয়ে তৎপর পুলিশ। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বসিরহাট পুলিশ জেলা। সীমান্তের ওপারে রাজনৈতিক পরিস্থিতির সম্ভাব্য প্রভাব যাতে কোনওভাবেই এ’রাজ্য বা দেশের অভ্যন্তরে না পড়ে, সেই লক্ষ্যেই জল সীমান্তের পথে ব্যাপক তল্লাশি ও নজরদারি চালান হয়।
জলপথে নাকা চেকিং পুলিশের
জলপথে নাকা চেকিং পুলিশের
advertisement

বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার কালিন্দী ও ইছামতি নদী এলাকায় জল ও স্থল, দুই পথেই একযোগে নাকা চেকিং চালানো হয়। হিঙ্গলগঞ্জের লেবুখালি ভেসেল ঘাট-সহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ বিশেষ নজরদারি বসিয়ে তল্লাশি চালায়। বিভিন্ন প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে গাড়ি ও মোটরবাইক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সীমান্তমুখী রাস্তাগুলিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

অন্যদিকে নদীপথে বেআইনি অনুপ্রবেশ, অস্ত্র বা নিষিদ্ধ সামগ্রীর পাচার রুখতে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ বিশেষ টিম নিয়ে টহলদারি বাড়িয়েছে। একই সঙ্গে সীমান্ত লাগোয়া নদীপথে জোরদার তল্লাশি চালাচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী। সূত্রের খবর, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় এই বিশেষ নজরদারি ও নাকা চেকিং অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা বজায় রাখা এবং সীমান্ত এলাকায় কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে সীমান্ত জুড়ে কড়া নজরদারি ও প্রশাসনের তৎপরতা স্পষ্টভাবে চোখে পড়ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangladesh Elections: বাংলাদেশে নির্বাচন, কড়া নিরাপত্তা সীমান্তের জলপথে,চলছে নাকা চেকিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল