Easy Egg Sandwich Recipe: পাউরুটি, ডিম, শসা, পেঁয়াজ...ঘরোয়া উপকরণে চটজলদি বানান মুখরোচক টিফিন! চেটেপুটে খাবে ছোটরা! নিমেষে খালি হবে টিফিন বক্স
- Reported by:SAYANI SARKAR
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Easy Egg Sandwich Recipe: রোজ সকালে মায়েদের একটাই দুশ্চিন্তা 'আজ বাচ্চার স্কুলের টিফিনে নতুন কী দেওয়া যায়?' কারণ প্রতিদিন একই খাবার দিলে মন ভরে না খুদেদের, আর ভরা টিফিন বক্স অবিকল ফেরত আসে বাড়িতে। আপনিও কি এই সমস্যায় নাজেহাল?
advertisement
1/7

রোজ সকালে মায়েদের একটাই দুশ্চিন্তা 'আজ বাচ্চার স্কুলের টিফিনে নতুন কী দেওয়া যায়?' কারণ প্রতিদিন একই খাবার দিলে মন ভরে না খুদেদের, আর ভরা টিফিন বক্স অবিকল ফেরত আসে বাড়িতে। আপনিও কি এই সমস্যায় নাজেহাল?(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/7
তাহলে বাড়িতে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপি।স্বাদে যেমন অনন্য, বানাতেও তেমনই সহজ।পুষ্টি আর স্বাদের এমন মেলবন্ধন থাকলে বাচ্চার টিফিন বক্স হবে চেটেপুটে সাফ।
advertisement
3/7
বাড়িতেই বানিয়ে দিন বাচ্চাকে দোকানের স্বাদের এগ স্যান্ডউইচ। এর জন্য প্রয়োজন পাউরুটি, ডিম, শসা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আপনার ইচ্ছা হলে যোগ করতে পারেন অন্য সবজি অথবা কর্ন। আর এর সঙ্গে লাগবে মেয়োনিজ, নুন, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, ইচ্ছা হলে ব্যবহার করতে পারেন চিজও।
advertisement
4/7
প্রথমে সমস্ত সবজিগুলি ছোট ছোট করে কেটে নিতে হবে এবং ডিম সেদ্ধ করে নিতে হবে। তিনটি স্যান্ডউইচ বানাতে ব্যবহার করতে পারেন দুটি সেদ্ধ। এরপর একটি পাত্রে ডিম শব্দটি ছাড়িয়ে ছুরির সাহায্যে কুচি কুচি করে নিতে হবে।
advertisement
5/7
এরপর একটি পাত্রে ডিম ছুরির সাহায্যে কুচি কুচি করে নিতে হবে। তারপর এর মধ্যে মিশিয়ে নিতে হবে সমস্ত সবজি, মেয়োনিজ, নুন, গোল মরিচ ও চাট মশলা। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিজের জন্য বানালে এরমধ্যে দিতে পারেন সামান্য চিলি ফ্লেক্স।
advertisement
6/7
এরপর একটি পাউরুটির স্লাইস নিয়ে তার ওপর মিশ্রণটি ভালো হবে ছড়িয়ে দিতে হবে। ইচ্ছা হলে এর ওপর দিতে পারেন একটি চিজ স্লাইস। উপর থেকে আরেকটি পাউরুটির স্লাইস দিয়ে দিতে হবে ।এরপর একটি ফ্রাই প্যানে অল্প একটু বাটার দিয়ে তারপর পাউরুটি দিয়ে অল্প সময় দুই দিক হালকা করে সেঁকে নিতে হবে। ব্যাস রেডি আপনার এগ স্যান্ডউইচ।
advertisement
7/7
এরপর ফ্রাই প্যান থেকে নামিয়ে মাঝামাঝি কেটে দিয়ে দিন টিফিনে। এই স্যান্ডউইচ পেট ভরা থাকবে দীর্ঘক্ষণ। আর শুধু বাচ্চার স্কুলের টিফিনে নয়, বাড়িতে রেস্ট পেলে সন্ধ্যেবেলা তো বানিয়ে পরিবেশন করতে পারেন গরমাগরম।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Easy Egg Sandwich Recipe: পাউরুটি, ডিম, শসা, পেঁয়াজ...ঘরোয়া উপকরণে চটজলদি বানান মুখরোচক টিফিন! চেটেপুটে খাবে ছোটরা! নিমেষে খালি হবে টিফিন বক্স