ওই দুই যুবকের সঙ্গে এক তরুণী থাকলেও ঘটনার পর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ দুর্ঘটনাটি ঘটে গতকাল, রবিবার রাতে ৷ রেললাইনে তিনজনে বসেই গল্প করছিলেন বলে জানা গিয়েছে ৷ সেসময় হঠাৎই ডাউন ঘুটিয়ারি লোকাল এসে পড়লে কেউই জায়গা থেকে ওঠার সময় পাননি। ট্রেনে কাটা পড়ে যান ওই দুই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতীক মণ্ডল নামে এক যুবকের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অন্য এক যুবকের।
advertisement
তবে অনেকেরই দাবি রেললাইনে বসে গল্প করার পাশাপাশি তাদের তিনজনের কানেই হেডফোন ছিল ৷ ফলে ট্রেনের আওয়াজ শুনতে না পারার জন্যই ট্রেনে শেষপর্যন্ত কাটা পড়তে হল ওই দুই যুবককে ৷ কিন্তু তাদের সঙ্গে থাকা ওই তরুণীর কী হল ? তা অবশ্য এখনও জানা যায়নি ৷
Location :
First Published :
Oct 22, 2018 8:19 AM IST
