TRENDING:

‘সেক্স ফর ডিপ্লোমা’ নিয়ে মহিলা সাংবাদিকের প্রশ্নে পাল্টা আদর রাজ্যপালের

Last Updated:

মহিলা সাংবাদিকের প্রশ্ন এড়াতে গালে হালকা ছোঁয়া ৷ আর তাতেই ফের বিতর্কের শিরোনামে রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: মহিলা সাংবাদিকের প্রশ্ন এড়াতে গালে হালকা ছোঁয়া ৷ আর তাতেই ফের বিতর্কের শিরোনামে রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত ৷
advertisement

আরও পড়ুন: ভাল নম্বর পেতে যৌন সম্পর্ক স্থাপনের পরামর্শ অধ্যাপিকার

পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর এবং আর্থিক সমৃদ্ধির জন্য বিশেষ সম্পর্ক স্থাপন করার পরামর্শ দিয়েছিলেন তামিলনাড়ুর মাদুরাই কামারাজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ৷ বিতর্কে নাম জড়িয়েছিল পুরোহিতের ৷ সেই বিতর্কের মাঝেই ফের ‘সেক্স ফর ডিপ্লোমা’ নিয়ে সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকের গালে হালকা চাপোড় যেন বিতর্কের আগুনে ঘি ঢালল ৷

advertisement

আরও পড়ুন: ধর্ষণের প্রতিবাদে মিছিলেই মহিলাদের দেখে গেরুয়া বসনধারীর হস্তমৈথুন!

মঙ্গলবার রাজভবনে ‘সেক্স ফর ডিপ্লোমা’ বিতর্ক নিয়ে সাংবাদিক সম্মেলন করেন পুরোহিত ৷ সেই সাংবাদিক সম্মেলনেই শেষে এক মহিলা সাংবাদিক তাঁকে একটি প্রশ্ন করেন ৷ সেই প্রশ্নের উত্তরেই এমন একটি বিতর্কিত কাজ করে বসেন তিনি ৷ ম্যাগাজিনে কাজ করেন ওই মহিলা সাংবাদিক ৷ তিনি নিজের টুইটারেও পুরো ঘটনাটি জানান এবং এই ঘটনাটি তিনি যে একেবারেই হালকাভাবে নেননি ৷ সেই বিষয়টি কিন্তু একেবারে স্পষ্ট ৷

advertisement

মহিলা সাংবাদিকের টুইটের পরই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে ৷ ডিএমকের রাজ্যসভার সাংসদ কানিমোঝি টুইট করে বলেন, একজন সাংবিধানিক পদাধিকারি ব্যক্তি বিনা অনুমতিতে কাউকে এভাবে ছুঁতে পারেন না ৷ যদি তাঁর খারাপ অভিসন্ধি নাও থাকে ৷ তবু, কাউকে এভাবে ছোঁয়া অনুচিত ৷

advertisement

ডিএমকে-র প্রেসিডেন্ট এমকে স্ট্যালিন এই ঘটনাটির প্রতিবাদ করে জানিয়েছেন, এই ঘটনাটি শুধুমাত্র দুর্ভাগ্যজনক নয় ৷ সাংবিধানিক পদে অধিষ্ঠিত কোনও ব্যক্তির এহেন আচরণ অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করলেন স্ট্যালিন ৷

আরও পড়ুন: এই গ্রামে আজও মহিলাদের জন্য নিষিদ্ধ মোবাইল আর জিনস

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

উল্লেখ্য, তামিলনাড়ুর এক নামজাদা কলেজের অধ্যাপিকা এক অভিনব প্রস্তাব দিয়েছিলেন ৷  তামিলনাড়ু বিশ্ববিদ্যালয়ের উচ্চ আধিকারিকদের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করলেই হাতের মুঠোয় মিলবে চাকরি ৷ এই প্রসঙ্গে সেই অধ্যাপিকা বলেন, তার সঙ্গে নাকি রাজ্যপালেরও যোগাযোগ রয়েছে ৷ সেই সংক্রান্ত একটি অডিও টেপও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে ৷ কিন্তু রাজ্যপাল সেই সাংবাদিক বৈঠকে গোটা বিষয়টাই অস্বীকার করেন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘সেক্স ফর ডিপ্লোমা’ নিয়ে মহিলা সাংবাদিকের প্রশ্নে পাল্টা আদর রাজ্যপালের