TRENDING:

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে রক্তাক্ত স্ত্রী ও শাশুড়ি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তেলেঙ্গানা: বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন স্ত্রী আর সেই কারণে নৃশংসভাবে মারধর করলেন তেলেঙ্গানার এক পুলিশ অফিসার ।
advertisement

তেলেঙ্গানার ভদ্রগিরি জেলার মাঙ্গুরু শহরে পুলিশের সাব ইনস্পেক্টর পদে কাজ করেন অভিযুক্ত । এক বছর আগে তাঁর সঙ্গে নির্যাতিতার বিয়ে হয় । একটি পুত্রসন্তানও আছে তাঁদের । কিন্তু গত তিনমাস ধরেই স্ত্রীর সঙ্গে থাকছিলেন না ওই পুলিশ অফিসার ।

বৃহস্পতিবারই ওই অফিসারের বাড়িতে যান তাঁর স্ত্রী তখনই ঝামেলার সুত্রপাত হয় । স্ত্রীকে মারধর করে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেন অভিযুক্ত । নির্যাতিতার মাকেও হেনস্থা করেছেন, তাঁকে ধাক্কাও দেন অভিযুক্ত যার ফলে দেওয়ালে লেগে মাথাও ফেটে গিয়েছে তাঁর ।

advertisement

আরও পড়ুন: বন্যা বিধ্বস্ত কেরলের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন নীতা আম্বানি

সেরা ভিডিও

আরও দেখুন
অঙ্কিত যাদব মুগ্ধ করছেন মুভে! ক্যারামে কামাল করে এবার টার্গেট জাতীয় স্তরে লক্ষ্যভেদ
আরও দেখুন

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সাব ইন্সপেক্টর ও তাঁর প্রেমিকা । নির্যাতিতা ও তাঁর মাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । অভিযুক্তের বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে এফআইআর । অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে রক্তাক্ত স্ত্রী ও শাশুড়ি