TRENDING:

Technology News: WhatsApp-এ চালু হল স্ক্রিন শেয়ারিং ফিচার! কীভাবে ব্যবহার করবেন দেখে নিন ধাপে ধাপে

Last Updated:

Technology News: ভিডিও কলের সময় এখন স্ক্রিন শেয়ার করতে পারবেন WhatsApp ইউজাররা। জুম, মাইক্রোসফট টিমস, গুগল মিটের মতো ভিডিও কলিং প্ল্যাটফর্মগুলির সঙ্গে এবার টক্কর দেবে WhatsApp-ও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গত বছরই ঘোষণা হয়েছিল। এবার এসে গেল নতুন ফিচার। ভিডিও কলের সময় এখন স্ক্রিন শেয়ার করতে পারবেন WhatsApp ইউজাররা। জুম, মাইক্রোসফট টিমস, গুগল মিটের মতো ভিডিও কলিং প্ল্যাটফর্মগুলির সঙ্গে এবার টক্কর দেবে WhatsApp-ও।
advertisement

WhatsApp-এর নতুন স্ক্রিন শেয়ারিং ফিচার ক্রস প্ল্যটফর্মে সাপোর্ট করে। অর্থাৎ ইউজাররা কল চলাকালীন এক বা একাধিক ব্যক্তির সঙ্গে সহজেই লাইভ ভিউ শেয়ার করতে পারবেন। এখন দেখে নেওয়া যাক WhatsApp-এর স্ক্রিন শেয়ারিং ফিচার কীভাবে কাজ করে।

স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করতে চাইলে WhatsApp-এর লেটেস্ট আপডেট থাকা প্রয়োজন। মোবাইল ফোনে কাউকে ভিডিও কল করলে ডিসপ্লের নিচে স্ক্রিন শেয়ারিং আইকন ফুটে উঠবে। সেই আইকনে ক্লিক করলেই একটা উইন্ডো পপ আপ হবে। জানতে চাইবে, ইউজার স্ক্রিন শেয়ার করতে চান কি না।

advertisement

এটা নিশ্চিত করলে শুরু হবে কাউন্টডাউন। ৩…২…১ এবং তারপরই ব্যবহারকারীর স্ক্রিন কলে থাকা ইউজার দেখতে পাবেন। হয়ে গেলে WhatsApp-এ এসে স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করলেই স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: ১ মিনিটে ল্যাপটপ, ফোনে ফুল চার্জ! ভারতীয় বংশোদ্ভূত গবেষকের আবিষ্কারে চমকে গেল বিশ্ব

advertisement

আরও পড়ুন: জিও-র দারুণ প্ল্যান! একবার রিচার্জ করলেই সারা বছর প্রাইম ভিডিও বিনামূল্যে, অঢেল বিনোদন

ডেস্কটপেও এই ফিচার ব্যবহার করতে পারবেন ইউজাররা। এর জন্য ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হবে। ভিডিও কল শুরু করে কল উইন্ডোতে শেয়ার আইকনে ক্লিক করলে পুরো স্ক্রিন বা একটি নির্দিষ্ট কল শেয়ার করার জন্য উইন্ডো পপ আপ হবে। তারপর পুরোটাই ফোনের মতো। বন্ধ করার জন্য অ্যাপ্লিকেশনে ফিরে গিয়ে স্ক্রিন শেয়ারিং আইকনে পুনরায় ক্লিক করতে হবে।

advertisement

WhatsApp প্রেস রিলিজে জানিয়েছে, “অফিসের নথিপত্র শেয়ার করুন কিংবা পরিবারের সঙ্গে ছবি, ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন কিংবা অনলাইনে কেনাকাটা – স্ক্রিন শেয়ারিং ফিচারের মাধ্যমে লাইভ ভিউ শেয়ার করুন।

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

পাশপাশি WhatsApp নিশ্চিত করেছে, স্ক্রিন শেয়ারিং এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশনের মাধ্যমে সম্পূর্ণ সুরক্ষিত। অর্থাৎ ভিডিও কলে যাই শেয়ার করা হোক না কেন বিষয়বস্তু ইউজারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কলের বাইরের কেউ তা রেকর্ড করতে পারবে না, এমনকী WhatsApp-ও নয়। স্ক্রিনে ইউজার যা শেয়ার করবেন, তা অন্য কেউ দেখতে বা শুনতেও পাবে না।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Technology News: WhatsApp-এ চালু হল স্ক্রিন শেয়ারিং ফিচার! কীভাবে ব্যবহার করবেন দেখে নিন ধাপে ধাপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল