TRENDING:

ট্রাইয়ের নির্দেশে উঠে গেল জিও-র তিন মাসের ফ্রি পরিষেবা !

Last Updated:

মার্চ মাসের ৩১ তারিখ শেষ হবে জিও-র সমস্ত ফ্রি অফার ৷ কথা ছিল এমনটাই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মার্চ মাসের ৩১ তারিখ শেষ হবে জিও-র সমস্ত ফ্রি অফার ৷ কথা ছিল এমনটাই ৷ কিন্তু জিও গ্রাহকদের আশাহত করতে চায়নি জিও কর্তৃপক্ষ ৷ তাই তো শেষ হওয়ার সময় আসতেই, জিও সামার অফার নিয়ে হাজির হল জিও ৷ রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি জানিয়ে দিলেন, জিও-র পরিষেবা থাকছে ৷ সঙ্গে থাকছে আরও নতুন নতুন অফার ৷ জিও-র সিমকে প্রাইম করে নিয়ে ৩০৩ টাকার রিচার্জ করলে তিন মাস একেবারে নিশ্চিন্তে জিও-র নেট !
advertisement

তবে জিও-র এই তিন মাসের অফারেই জল ঢেলে দিল ট্রাই ৷ বৃহস্পতিবার জিওকে সোজা জানিয়ে দিল, তুলে নিতে হবে জিও-র তিনমাসের ফ্রি পরিষেবা ৷ অর্থাৎ একবার রিচার্জ করে, তিন মাসের ফ্রি পরিষেবা ব্যবহারের দিকেই নজর পড়ল ট্রাইয়ের ৷

advertisement

পিটিআই সূত্রে খবর, ১৫ দিনের জন্য প্রাইম মেম্বরশিপ বাড়ানোর যে প্রক্রিয়া শুরু করেছে জিও, তা বন্ধ করার নির্দেশ দিয়েছে ট্রাই। একই সঙ্গে তিন মাসের কমপ্লিমেন্টারি অফারও বন্ধ করতে বলা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

জিওর তরফে জানানো হয়েছে, ট্রাইয়ের নির্দেশিকা মেনে চলবে সংস্থাটি। ফলে বেশ খানিকটা সংশয়ে পড়লেন জিও গ্রাহকরা।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ট্রাইয়ের নির্দেশে উঠে গেল জিও-র তিন মাসের ফ্রি পরিষেবা !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল