TRENDING:

Technology News: জরুরি পরিস্থিতিতে প্রাণ বাঁচাবে অ্যাপলের এই ৪ ফিচার! জেনে রাখুন বিস্তারিত

Last Updated:

Technology News: প্রতিটা নতুন ফ্ল্যাগশিপের সঙ্গে এই ফিচারগুলো আপগ্রেড করে অ্যাপল। এখানে অ্যাপলের তেমনই ৪টি ফিচার দেখে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অ্যাপল ডিভাইস মানেই উন্নত প্রযুক্তি। এই প্রযুক্তি শুধু ডিভাইসের মান উন্নত করে তাই নয়, বাস্তব জীবনেও সাহায্য করে। একাধিকবার ইউজারের প্রাণ বাঁচিয়েছে আইফোন। এমন গল্পও শোনা যায়। শুধু আইফোন নয়, অ্যাপল ওয়াচেও এই সব ফিচার রয়েছে। প্রতিটা নতুন ফ্ল্যাগশিপের সঙ্গে এই ফিচারগুলো আপগ্রেড করে অ্যাপল। এখানে অ্যাপলের তেমনই ৪টি ফিচার দেখে নেওয়া যাক।
advertisement

এমার্জেন্সি এসওএস: এমার্জেন্সি এসওএসের মাধ্যমে ইউজাররা খুব দ্রুত এবং সহজে সাহায্য চেয়ে কল করতে পারেন। পরিচিতদের সতর্কও করা যায়। এসওএসে কল করলে আইফোন স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় এমার্জেন্সি নম্বরে ফোন করে এবং জরুরি পরিষেবাকে ইউজারের অবস্থান শেয়ার করে দেয়। যদিও বিভিন্ন দেশের জন্য নিয়ম আলাদা। ভারতে সাইড বাটন পরপর ৩ বার টিপে ইউজার জরুরি পরিষেবা পেতে পারেন।

advertisement

ক্র্যাশ সনাক্তকরণ: আইফোন কোনও দুর্ঘটনা সনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে এমার্জেন্সিতে ফোন করতে পারে। আইফোন ১৪ এবং আপগ্রেড ভার্সন, অ্যাপল ওয়াচ সিরিজ ৮ এবং আপগ্রেড ভার্সন, অ্যাপল ওয়াচ এসই জেন ২ এবং আপগ্রেড ভার্সন, অ্যাপল ওয়াচ আলট্রা এবং আপগ্রেড ভার্সনে এই ফিচার রয়েছে। অ্যাপল জানিয়েছে, ইউজারের গাড়ি যদি দুর্ঘটনার কবলে পড়ে তাহলে আইফোন এবং অ্যাপল ওয়াচ স্বয়ংক্রিয়ভাবে জরুরি পরিষেবাতে কল করতে পারে। ক্র্যাশ সনাক্ত করার পরেই ডিভাইসে কাউন্টডাউন শুরু হবে। তারপর ফোন যাওয়ার আগে একটা অ্যালার্ম বাজবে। তবে আইফোন এবং অ্যাপল ওয়াচ সব ক্র্যাশ সনাক্ত করতে পারে না।

advertisement

আরও পড়ুন: WhatsApp-এ এআই-চালিত ছবি তৈরি করা আরও সহজ! শুধু জেনে নিন কী করতে হবে

আরও পড়ুন: WhatsApp-এ চালু হল স্ক্রিন শেয়ারিং ফিচার! কীভাবে ব্যবহার করবেন দেখে নিন ধাপে ধাপে

এমার্জেন্সি কনট্যাক্ট: এমার্জেন্সি পরিষেবা ছাড়াও ইউজাররা এমার্জেন্সি কনট্যাক্টগুলোও সেট আপ করতে পারেন। এর জন্য সেটিংসে গিয়ে এমার্জেন্সি এসওএস সার্চ করতে হবে। এখানে হেলথ বাটনে এমার্জেন্সি কনট্যাক্ট এডিট করার বিকল্প রয়েছে। ইউজাররা হেলথ অ্যাপও ব্যবহার করতে পারেন। প্রোফাইলে গিয়ে উপরের ডানদিকে আলত চাপ দিলে মেডিক্যাল আইডি দেখানো একটা উইন্ডো খুলবে। এখানে ক্লিক করে ইউজাররা এমার্জেন্সি কনট্যাক্ট যোগ করতে বা এডিট করতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

স্যাটেলাইটের মাধ্যমে এমার্জেন্সি এসওএস: অ্যাপল স্যাটেলাইটের মাধ্যমে বাস্তব জীবনের জরুরি পরিস্থিতি মোকাবিলা করার ফিচার রয়েছে। ক্র্যাশ সনাক্তকরণের মতো, স্যাটেলাইটের মাধ্যমে জরুরি এসওএস-এর জন্য আইফোন ১৪ বা আইফোন ১৫ প্রয়োজন। এখানে সুবিধা হল ইউজারের সেলুলার বা ওয়াইফাই সংযোগ না থাকলেও জরুরি বার্তার সাহায্য পেতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Technology News: জরুরি পরিস্থিতিতে প্রাণ বাঁচাবে অ্যাপলের এই ৪ ফিচার! জেনে রাখুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল