TRENDING:

স্ন্যাপডিলে অর্ডার করুন ২০০০ টাকা নগদ !

Last Updated:

মােদির নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকেই গোটা দেশে নোট ভোগান্তি থেকে বাঁচতে একের পর এক নতুন নিয়ম চালু হচ্ছে ৷ গোটা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মােদির নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকেই গোটা দেশে নোট ভোগান্তি থেকে বাঁচতে একের পর এক নতুন নিয়ম চালু হচ্ছে ৷ গোটা দেশে ডিজিটাল ওয়ালেটকে জনপ্রিয় করে তোলার জন্য, নানা কোম্পানি নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে ৷ এবার এই চমকের তালিকায় ঢুকে পড়ল অনলাইন শপিংয়ের অ্যাপ স্ন্যাপ ডিল ! শুধু জামাকাপড়, ইলেকট্রনিক গেজেট নয়, এবার স্ন্যাপ ডিলের সাহায্যে অর্ডার করতে পারেন ক্যাশ টাকাও !
advertisement

মানুষের হাতে নগদ টাকা পৌঁছে দিতে স্ন্যাপডিলের নতুন সার্ভিস Cash@Home ৷ এই সার্ভিসের মধ্যে দিয়েই অর্ডার করলেই নগদ টাকা চলে আসবে, আপনার হাতে ৷ তবে এক্ষেত্রে লিমিট হল মাত্র ২০০০ টাকাই !

স্ন্যাপডিলের পক্ষ থেকে জানানো হয়েছে, আপনার মোবাইলে যদি স্ন্যাপডিল অ্যাপ থাকে, তাহলেই আপনি একমাত্র এই সার্ভিস ব্যবহার করতে পারেন ৷ সেখানেই ক্যাশ বক্সে লিখতে হবে কত টাকা চাই আপনার ৷ ব্যস, তারপরই আপনি যে এলাকার ঠিকানা দেবেন, সেখানেই পৌঁছে যাবে আপনার ক্যাশ !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

তবে আপনার হাতে ক্যাশ পৌঁছতে খরচা হতে পারে, মাত্র ১ টাকা ৷ ক্যাশ ডেলিভারি করার জন্য স্ন্যাপডিল আপনার কাছ থেকে নিচ্ছে মাত্র এক টাকা ৷ ডেবিট কার্ডে ক্যাশ বুক করার সময়ই আপনি এই ১ টাকা পে করতে পারেন !

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
স্ন্যাপডিলে অর্ডার করুন ২০০০ টাকা নগদ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল