TRENDING:

দিনে ১০ জিবি ফ্রি ডেটা দিচ্ছে রিল্যায়েন্স জিও ! সত্যি না গুজব?

Last Updated:

লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে ৷ গ্রাহকদের জন্য একের পর এক নতুন অফার নিয়ে এসে বাজারে শোরগোল ফেলে দিয়েছে জিও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে ৷ গ্রাহকদের জন্য একের পর এক নতুন অফার নিয়ে এসে বাজারে শোরগোল ফেলে দিয়েছে জিও ৷  ৪ মাসে রিল্যায়েন্স জিও-র গ্রাহকের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে সাত কোটি ৷ বিনামূল্যে ভয়েস কল ও ডেটা পরিষেবাক সুবিধা পেতে জিও পরিবারের যোগ হয়েছে শয়ে শয়ে মানুষ ৷
advertisement

তবে কর্মাশিয়াল লঞ্চের পর চিত্রটা একটু পরিবর্তন হয়েছে ৷ প্রথমে হাই স্পিড ৪ জি ডেটা লিমিট কমিয়ে করা হয় ৪ জিবি  ও পরে তা আরও কমিয়ে করা হয় ১ জিবি দিনে ৷ বেশিরভাগ মানুষই এখন ইন্টারনেট ব্যবহার করে থাকেন ৷ আর এই সুযোগের অপব্যবহার করা শুরু করে দিয়েছে সাইবার ক্রিমিনালরা ৷ বিনামূল্যে ডেটা পরিষেবা নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ আর এই সুযোগের ফায়দা নিচ্ছেন কিছু অসৎ মানুষ ৷

advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গুজব রটে যে একটি সামান্য উপায়ে রিল্যায়েন্স পরিষেবাকে আপগ্রেড করে দিনে ১০ জিবি ফ্রি ডেটা পেয়ে যেতে পারেন আপনিও ৷ তবে সাবধান ৷ কারণ এটা একদমই সত্যি নয় ৷ আপনার কানেকশন আপগ্রেড করার জন্য আপনাকে একটি লিঙ্ক পাঠানো হবে ৷ ওয়েবসাইট হল  http://upgrade-jio4g.ml/ ৷ সেখানে আপনাকে আপনার রাজ্যকে সিলেক্ট করে , ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেস দিতে বলা হবে ৷ দ্বিতীয় স্টেপ হিসেবে আপনাকে ওই অ্যাপটি ডাউনলোড করতে বলা হবে ৷

advertisement

সমস্যা হচ্ছে যে URL আপনাকে পাঠানো হবে সেটি নকল ৷ আপনার সমস্ত তথ্য চাওয়ার পর ১০জন বন্ধুর নাম শেয়ার করতে বলা হবে আপগ্রেড করার জন্য ৷ যারা এই ফাঁদে পড়ছেন তারা নিজেদের সমস্ত ডেটা দিয়ে ফেলছেন তেমনি বন্ধুদের নাম দিয়ে তাদেরও বিপদে ফেলছেন ৷ তাই সাবধান ৷ আর আপনার কাছে এরকম কিছু এলে জানবেন এটা সম্পূর্ণ ফেক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

যদিও ওই পোজটির নিচে পরিষ্কার করে উল্লেখ করা আছে, ‘Go4G’ পরিষেবা রিলায়েন্স জিও-র সঙ্গে কোনওভাবেই সংযুক্ত নয়। তবুও জানা গিয়েছে, গ্রাহকরা ওই মেসেজের ফাঁদে পড়ে যাচ্ছেন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দিনে ১০ জিবি ফ্রি ডেটা দিচ্ছে রিল্যায়েন্স জিও ! সত্যি না গুজব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল