এই Disappearing Messages ফিচারটি শুধুমাত্র টেক্সট নয়, যে কোনও মাল্টি-মিডিয়া ফাইল অর্থাৎ ছবি বা ভিডিওর ক্ষেত্রেও কাজ করবে। তবে এই Disappearing Messages যদি কোনও চ্যাটে ফরওয়ার্ড করা হয় তা হলে ফরওয়ার্ড হওয়া মেসেজটি কিন্তু দেখাবে না। একই ভাবে যদি কোনও ব্যবহারকারী একটি মেসেজ ডিজ-অ্যাপিয়ার হওয়ার আগেই ব্যাকআপ নিয়ে নেন, তা হলে Disappearing Messages নিজে থেকেই ব্যাকআপে অংশগ্রহণ করবে।
advertisement
একই সেটিংস থাকলে একটি ছবি বা ভিডিও অন্য কাউকে পাঠালেও একই রকম ভাবে কাজ করবে এই Disappearing Messages ফিচারটি। এ ক্ষেত্রে অটো ডাউনলোড অন থাকলে গ্যালারিতে সেভ হয়ে যাবে ফাইলটি। কিন্তু ওই নির্দিষ্ট চ্যাট থেকে অদৃশ্য হয়ে যাবে। WhatsApp-এর তরফে আরও জানানো হয়েছে, সাধারণত যখন আপনি একটি মেসেজের রিপ্লাই দেন, তখন আগের মেসেজটি কোট হয়ে যায়। এ ক্ষেত্রে যদি আপনি একটি Disappearing Messages-এর রিপ্লাই দেন, তা হলে সাতদিন পরও চ্যাটে থেকে যাবে কোটেড টেক্সটি।
Facebook মালিকানাধীন এই সংস্থা জানাচ্ছে ইনডিভিজুয়াল চ্যাট অর্থাৎ ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে ব্যবহারকারীরা এই Disappearing Messages ফিচার অন রাখতে পারেন। আবার না চাইলে অফ করে দিতেও পারেন। তবে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে বিষয়টি একই নয়। এখানে শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনই অন বা অফ করে রাখতে পারবেন Disappearing Messages ফিচারটি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবহারকারী যদি এই প্ল্যাটফর্মটি সাতদিনের মধ্যে না খোলেন, তা হলে নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে মেসেজগুলি। তবে এর পরও এর প্রিভিউ দেখা যাবে নোটিফিকেশন বারে।
WABetaInfo-র তরফে জানা গিয়েছে, গত বছর অ্যান্ড্রয়েডের WhatsApp beta version 2.19.275-এ প্রথমবার দেখা গিয়েছিল এই Disappearing Messages ফিচার। তবে এই ফিচার কবে থেকে সম্পূর্ণ রূপে উপলব্ধ হবে বা কাজ শুরু করবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
