TRENDING:

'ডিজিটাল ভারত' যদি স্রেফ স্লোগান না-হয়, তা-হলে IUC বন্ধ করতেই হবে ট্রাই ও কেন্দ্রকে

Last Updated:

IUC কী? এটি হল ট্রাই-এর একটি নিয়ম৷ মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে অন্য নেটওয়ার্কে কল টার্মিনেট করতে হলে, একটি চার্জ গুনতে হয়৷ অর্থাত্‍ আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করছেন, ওই নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কল করতে গেলে, পয়সা গুনতে হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: একটি ঐতিহাসিক ভুলকে প্রশ্রয় দেওয়া কি ঠিক? প্রশ্নটা উঠছে যখন ভারতে 'ডিজিটাল ইন্ডিয়া' ক্যাম্পেন স্রেফ একটি স্লোগান নয়৷ আক্ষরিক অর্থেই ডিজিটাল ইন্ডিয়া-র স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে, অবিলম্বে বস্তাপচা IUC (ইন্টারকানেক্টেড ইউসেজ চার্জ)-কে বন্ধ করতে হবে ট্রাই-কে৷ টেলিকম পরিষেবা মানুষের কাছে সহজলভ্য না-হলে ডিজিটাল ইন্ডিয়া একটি স্লোগানই থেকে যাবে বলেই মত বিশেষজ্ঞমহলের৷
advertisement

IUC কী? এটি হল ট্রাই-এর একটি নিয়ম৷ মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে অন্য নেটওয়ার্কে কল টার্মিনেট করতে হলে, একটি চার্জ গুনতে হয়৷ অর্থাত্‍ আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করছেন, ওই নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কল করতে গেলে, পয়সা গুনতে হবে৷ আগে এই টার্জ ছিল ১৪ পয়সা প্রতি মিনিট৷ সম্প্রতি টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই তা কমিয়ে ৬ পয়সা করেছে৷ চলতি মাসের শেষ থেকেই IUC নামক নিয়মটি অতীত হওয়ার কথা ছিল৷ সেরকমই কথা দিয়েছিল ট্রাই৷ একবার নয়, একাধিক বার৷ কিন্তু আদতে তা হল না৷ গ্রাহককে এ বার প্রতি মিনিটে ৬ পয়সা গুনতেই হবে৷

advertisement

তবে এটা তাত্‍ক্ষণিক সময়ের জন্য৷ রিয়ালেন্স জিও ব্যবহার করছে ভয়েস ওভার LTE প্রযুক্তি৷ অর্থাত্‍ যতটা সম্ভব কম দামে মানুষকে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়া৷ ২জি ও ৩জি প্রযুক্তিতে সবচেয়ে বেশি গ্রাহক ছিল এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার৷ এই দুই সংস্থা ভয়েস কলে একগুচ্ছ চার্জ নেয় গ্রাহকদের থেকে, জিও-র জন্য ইনকামিং কলে ভর্তুকি পাচ্ছে৷ মনে রাখতে হবে, স্মার্টফোনের বিক্রি বাড়ার পিছনে জিও-র ভূমিকা বিরাট৷

advertisement

স্বাধীন সংস্থা হিসেবে ট্রাই প্রতিশ্রুতি দিয়েছিল, ২০১৯-এর ডিসেম্বর থেকে IUC চার্জ তুলে দেবে৷ ২০১৭-র ডিসেম্বরে IUC ১৪ পয়সা থেকে কমিয়ে প্রতি মিনিটে ৬ পয়সা করে দেয়৷ ভারত এ বার 5G প্রযুক্তি আনার অপেক্ষায়৷ এই প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট স্পিডে ইন্টারনেট পাবেন গ্রাহকরা৷ এ হেন আবহে IUC-কে গুডবাই করাই বুদ্ধিমানের৷ না হলে ডিজিটাল ভারত স্লোগানই থেকে যাবে৷

advertisement

আরও ভিডিও: টিভি সম্প্রচারে নয়া দিগন্ত, চালু হচ্ছে জিও ফাইবার সার্ভিস

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
'ডিজিটাল ভারত' যদি স্রেফ স্লোগান না-হয়, তা-হলে IUC বন্ধ করতেই হবে ট্রাই ও কেন্দ্রকে