গাড়ি নির্মাতারা এখন অনলাইনে গাড়ি বিক্রি করছেন। ক্রেতারাও কিনছেন। ওয়েবসাইট বা অ্যাপই এখন শো-রুম। মাউসের ক্লিকে গাড়ির জন্মকুণ্ডলী দেখে নিচ্ছেন ক্রেতা। পছন্দ করছেন। চলছে বুকিং। বিশেষ করে যাঁরা প্রযুক্তিতে উৎসাহী, তাঁরা শো-রুমে যাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন বললেই চলে। অনলাইনে গাড়ি কেনা সহজ, তবে কিছু জিনিস মাথায় না রাখলে মুশকিল।
বাজেট ঠিক করা: অনলাইনে গাড়ি কেনার আগে বাজেট ঠিক করা গুরুত্বপূর্ণ। দাম যেন সাধ্যের মধ্যে থাকে। আর্থিক বোঝা বইতে না হয়। অনেক সময় গাড়ি নির্মাতা সংস্থাগুলো বিভিন্ন আকর্ষণীয় অফার দেয়। মন এতটাই মজে যায় যে সাধ্যের কথা আর মাথায় থাকে না। মনে হয়, এখন একটু দাম দিয়ে কিনে নেওয়া যাক, পরে সামলে দেওয়া যাবে। এমনটা হলে পস্তাতে হবে।
advertisement
আরও পড়ুন- তিস্তা নদীতে ভেসে উঠছে একের পর এক মরা মাছ! ভয়াবহ বিপদ
প্রচুর গবেষণা: শো-রুমে গিয়ে গাড়ি কেনার আগে যেমন খোঁজখবর করতে হয়, অনলাইনে কেনার সময়ও তেমন গবেষণা করা জরুরি। বাজারে নতুন কোন মডেল এসেছে, কোনটায় কী ফিচার রয়েছে, বাজেটের মধ্যে কোনটা সেরা, সব ভালভাবে যাচাই করতে হবে। রিভিউ পড়ে, দাম দেখে, প্রতিদ্বন্দ্বী গাড়িগুলোর সঙ্গে তুলনা করার পর সিদ্ধান্ত নিতে হবে। জ্বালানি, নিরাপত্তা এবং দেখভালের খরচও মাথায় রাখা উচিত।
বিক্রেতার বিশ্বাসযোগ্যতা: সরাসরি কোম্পানির কাছ থেকে গাড়ি কিনলে কোনও সমস্যা নেই। কিন্তু ডিলার বা পুরনো গাড়ি বিক্রেতার কাছ থেকে কিনলে অবশ্যই তার বিশ্বাসযোগ্যতা যাচাই করতে হবে। কারণ অনেকেই প্রতারণার শিকার হন। শুধুমাত্র বিশ্বস্ত এবং পরিচিত বিক্রেতার কাছ থেকেই গাড়ি কেনা উচিত।
বিস্তারিত তথ্য যাচাই: নতুন গাড়ির সব তথ্য ওয়েবসাইটেই থাকে। পুরনো গাড়ি কিনলে তার রেকর্ড, দেখভালের খরচ, আগে কোনও ক্ষতি হয়েছে কি না যাচাই করে নিতে হবে। গাড়ির সাম্প্রতিক ছবি এবং ভিআইএন নম্বর চেয়ে নিয়ে ব্যাকগ্রাউন্ড চেক করতে পারলে সবচেয়ে ভাল।
আরও পড়ুন- সাত মাসেই সব শেষ! প্রকল্পে কারচুপি হচ্ছে না তো! অতিষ্ঠ বাসিন্দারা
ভালভাবে দেখে নেওয়া: পুরনো গাড়ি কেনার আগে সেটা ভালভাবে দেখে নেওয়া জরুরি। সশরীরে গিয়ে দেখা সম্ভব না হলে, ভিডিও কলে দেখতে হবে। সম্ভব হলে দক্ষ মেকানিক দিয়ে গাড়ি পরীক্ষা করে নিন।
ওয়ারেন্টি: সব গাড়িতেই নির্দিষ্ট সময়ের ওয়ারেন্টি দেওয়া হয়। কতদিনের জন্য কার্যকর, কী কী কভার করবে আর কী কভার করবে না, সব দেখে নিতে হবে। এতে ভবিষ্যতে ক্রেতারই লাভ। অনেক টাকা বেচে যাবে।
