TRENDING:

Google Gemini: মনের মতো ছবি খুঁজে পাচ্ছেন না? কয়েক সেকেন্ডে তৈরি করে দেবে গুগল জেমিনি, কীভাবে দেখুন

Last Updated:

Google Gemini: অফিসের প্রেজেন্টেশন থেকে কলেজের প্রজেক্ট – যেখানে খুশি ব্যবহার করা যাবে। ইউজারের কল্পনাকে রঙে, ছন্দে ফুটিয়ে তোলাই এর কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওপেন এআই-কে এবার টক্কর দেবে গুগলের জেমিনি। শুধু কেমন ছবি চাই, লিখে দিলেই হল। হ্যাঁ, একেবারে ওপেন এআই-এর মতোই। টেক্সট প্রম্পট অনুযায়ী ছবি নিয়ে হাজির হবে জেমিনি। অফিসের প্রেজেন্টেশন থেকে কলেজের প্রজেক্ট – যেখানে খুশি ব্যবহার করা যাবে। ইউজারের কল্পনাকে রঙে, ছন্দে ফুটিয়ে তোলাই এর কাজ।
advertisement

এখন প্রশ্ন হল, ওপেন এআই বা চ্যাট জিপিটি-র থেকে এটা কোথায় আলাদা? চ্যাট জিপিটি প্লাস শুধুমাত্র পেইড সাবস্ক্রাইবাররাই ব্যবহার করতে পারেন। অন্যদিকে গুগল জেমিনি একেবারে বিনামূল্যে ব্যবহার করা যাবে। এটা ইমেজ-টু-টেক্সট-টু-ইমেজ মডেলে কাজ করে। কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাবে চিত্তাকর্ষক ছবি। তাছাড়া গুগল জেমিনি ব্যবহার করাও সহজ। ফলে ভাল ছবি তৈরি করাটা চ্যালেঞ্জিং।

advertisement

গুগল জেমিনি ব্যবহার করে এআই ছবি তৈরির পদ্ধতি:

প্রথম ধাপ – প্রথমে gemini.google.com-এ যেতে হবে।

দ্বিতীয় ধাপ – এবার ইউজার কেমন ছবি চান, সেটা লিখতে হবে প্রম্পট সেকশনে। এখানে ‘ড্র’, ‘জেনারেট’ বা ‘ক্রিয়েট’-এর মতো শব্দ ব্যবহার করতে হবে।

advertisement

তৃতীয় ধাপ – এরপর ছবিতে ইউজার কি চান, সেটা বিশদে লিখতে হবে। যেমন ‘উলের বল নিয়ে খেলায় মগ্ন বিড়ালের ছবি আঁকুন’। কিংবা ‘বৃষ্টির মধ্যে নাচে মত্ত এক মানুষের কার্টুন ইলাস্ট্রেশন তৈরি করুন’।

চতুর্থ ধাপ – এবার জেনারেট বাটনে ক্লিক করলেই গুগল বার্ড ১৫৩৬x১৫৩৬ পিক্সল রেজোলিউশনের দুটি ছবি সামনে আনবে।

পঞ্চম ধাপ – ইউজার এখন ছবিটি ডাউনলোড করতে পারবেন। কিংবা দেখতে পারবেন ফুল স্ক্রিনে।

advertisement

ষষ্ঠ ধাপ – পাশাপাশি এই ধরণের আরও ছবি তৈরির জন্য ক্লিক করতে পারেন ইউজার।

গুগল জেমিনি দিয়ে ছবি তৈরির কিছু টিপস: পরিস্কার ভাষায় কিন্তু সংক্ষেপে বর্ণনা করতে হবে। ছবির আলো, রঙ সম্পর্কে জানাতে হবে। প্রম্পটে যত ভাল বর্ণনা দেওয়া হবে, তত ভাল ছবি তৈরি হবে।

এআই ইমেজ তৈরির সময় বিখ্যাত শিল্পীদের কাজ বা বিভিন্ন শৈলীর উদাহরণ দেওয়া যায়। যেমন বিমূর্ত, স্থির চিত্র, কিউবিজম ইত্যাদি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

ভাষায় বর্ণনা দেওয়ার বদলে রেফারেন্স ছবিও আপলোড করা যায়। গুগলকে সেই রকম ছবি তৈরির নির্দেশ দিতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Gemini: মনের মতো ছবি খুঁজে পাচ্ছেন না? কয়েক সেকেন্ডে তৈরি করে দেবে গুগল জেমিনি, কীভাবে দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল