ISL-এ নিজেদের উদ্বোধনী ম্যাচে বিরাট ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল। নর্থ ইস্ট ইউনাইটেডকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারাল লাল হলুদ বাহিনী। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও সেকেন্ড হাফে তিনটি গোল পায় ইস্টবেঙ্গল। অভিষেক ম্যাচে মাঠে নেমে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করলেন বিদেশি ইউসেফ এজেজারি। আরেকটি গোল ব্রাজিলিয়ান মিগুয়েলের। পুরো ম্যাচ জুড়েই ইস্টবেঙ্গল দুরন্ত ফুটবল উপহার দেয়। একাধিক গোল মিস না করলে ব্যবধান আরও বাড়তে পারত।
advertisement
এদিন প্রথম গোলের পরই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তুলে নেন নন্দকুমারকে। তাঁর বদলে মাঠে নামেন এডমুন্ড। সঙ্গে সঙ্গেই খেলা বদলের আভাস পায় ইস্টবেঙ্গল। নন্দকুমার আক্রমণে ধার শানাতে পারছিলেন না। বল পায়ে রাখছিলেন বেশি। ফলে খেলার গতি কমে যাচ্ছিল।
এর পর এডমুন্ড নর্থইস্ট বক্সে পাস বাড়ালেন এজেজারিকে। নতুন বিদেশি সেই সুযোগ কাজে লাগান। বাঁ-পায়ের টাচে নর্থইস্টের জালে বল জড়িয়ে দেন স্প্যানিশ স্ট্রাইকার। এর পর খেলার একেবারে শেষ লগ্নে মিগুয়েল গোল করে ৩-০ করেন।
অনেকদিন পর কোনও টুর্নামেন্টে বেশ আগ্রাসী হয়ে শুরু করল ইস্টবেঙ্গল। ফলে ইস্টবেঙ্গল সমর্থকরা নতুন করে আশার আলো দেখছেন। দীর্ঘদিন ট্রফির খরা কাটছে না লাল-হলুদের। ফলে আবার যেন নতুন করে স্পপ্নের ফেরিওয়ালা হয়ে উঠেছেন এজেজারি।
আরও পড়ুন- ‘সেই লড়াই এখন আর নেই’! ভারত-পাকিস্তান একতরফা ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া সৌরভের
এদিন গোল করতে পারতেন রশিদ। তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। এদিন সুযোগের সদ্ব্যবহার করতে পারলে প্রথমার্ধের শেষেই ইস্টবেঙ্গল তিন-চার গোলে এগিয়ে যেতে পারত! তবে সেটা শেষ পর্যন্ত হয়নি।
