TRENDING:

T-20 WC 2026 : খেলতেন হকি, সেখান থেকে ক্রিকেট! এবার টি-২০ বিশ্বকাপে তিনিই সেরা আকর্ষণ, অবাক করা এক ক্রিকেটার!

Last Updated:

Wayne Madsen- ইতালিকে এই জায়গায় তুলে আনতে যে ক্রিকেটারদের বড় অবদান রয়েছে, তাঁদের মধ্যেই একজন হলেন ওয়াইন মেডসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬-এর রোমাঞ্চ শুরু হতে চলেছে ৭ ফেব্রুয়ারি থেকে। এবারের টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নিচ্ছে, চারটি গ্রুপে ভাগ করা হয়েছে তাদের।
News18
News18
advertisement

এই দলগুলোর মধ্যে একটি ইতালি, যারা ইউরোপিয়ান কোয়ালিফায়ারে স্কটল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ইতালিকে এই জায়গায় তুলে আনতে যে ক্রিকেটারদের বড় অবদান রয়েছে, তাঁদের মধ্যেই একজন হলেন ওয়াইন মেডসন।

৪২ বছর বয়সী ওয়াইন মেডসন টুর্নামেন্টে অংশ নেওয়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড়দের মধ্যে একজন। তবে শুধু বয়সই নয়, তাঁর জীবনের গল্পও বেশ আলাদা। আসলে ক্রিকেটার হওয়ার আগে ওয়াইন মেডসন ছিলেন একজন হকি খেলোয়াড় এবং তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে জাতীয় স্তরে হকি খেলেছেন।

advertisement

ওয়াইন মেডসন সেই বিরল খেলোয়াড়দের একজন, যিনি দুটি ভিন্ন খেলায় বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করতে চলেছেন। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে হকি বিশ্বকাপ এবং কমনওয়েলথ গেমসেও অংশ নিয়েছেন।

ওয়াইন মেডসন ২২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার হয়ে হকিতে আন্তর্জাতিক অভিষেক করেছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি মোট ৩৯টি ম্যাচ খেলেছেন। ২০০৬ সালে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসেও তিনি দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেন।

advertisement

একই বছরে হকি বিশ্বকাপেও খেলেছিলেন মেডসন। পরে ২০১৫ সালে তিনি বেলপার হকি ক্লাবের ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। মেডসনের পাশাপাশি তাঁর ভাই লয়েডও দক্ষিণ আফ্রিকার হয়ে হকি খেলেছেন।

ওয়াইন মেডসন গত বছরের সেপ্টেম্বর মাসে ইতালির হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। ইতালির হয়ে এখনও পর্যন্ত তিনি ৭টি টি-২০ ম্যাচ খেলেছেন, ১৩২.২৫ স্ট্রাইক রেটে ২০৫ রান করেছেন। তাঁর নামের পাশে দুটি হাফ-সেঞ্চুরিও রয়েছে। তবে ইতালির ঘরোয়া ক্রিকেটে মেডসনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

advertisement

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের মাঠে ফিরলেন ভারতের আগুনে গতির পেসার, কেমন করলেন পারফরম্যান্স?

সেরা ভিডিও

আরও দেখুন
সব শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকের লড়াইয়ে রুদ্র!
আরও দেখুন

ইতালির হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ওয়াইন মেডসন ২৫৩টি ম্যাচ খেলেছেন এবং করেছেন মোট ১৭,০৬৭ রান। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর নামের পাশে রয়েছে ৪৩টি শতরান ও ৫৩টি অর্ধশতরান। এছাড়াও লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি ১১৭টি ম্যাচে ৩,৮১৯ রান করেছেন। টি২০ ফরম্যাটে তাঁর মোট রান সংখ্যা ৫,৫০০-এরও বেশি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
T-20 WC 2026 : খেলতেন হকি, সেখান থেকে ক্রিকেট! এবার টি-২০ বিশ্বকাপে তিনিই সেরা আকর্ষণ, অবাক করা এক ক্রিকেটার!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল