TRENDING:

India vs England 3rd T20I: ব্যাক-টু-ব্যাক ফিফটি! কোহলি বন্দনায় ট্যুইটার

Last Updated:

ব্যাক-টু-ব্যাক ফিফটি! ফের স্বমহিমায় বিরাট কোহলি (Virat Kohli)৷ ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: ব্যাক-টু-ব্যাক ফিফটি! ফের স্বমহিমায় বিরাট কোহলি (Virat Kohli)৷ ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া৷ গত ম্যাচে বিরাটের অর্ধ-শতরানে ভর করে ভারত রান তাড়া করে সিরিজ ১-১ করেছিল৷
advertisement

মঙ্গলবার মোতেরায় ক্যাপ্টেন কোহলির ব্যাটে (৭৭) ভর করেই ভারত ভদ্রস্থ ১৫৬ রান তুলতে সমর্থ হয়৷ এদিন ২৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারত সম্মানজনক স্কোর তুলতে পেরেছে বিরাটের সৌজন্যেই৷

কোহলির খেলা দেখে মোহিত দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা৷ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ট্যুইটারে লিখলেন, "কোহলির খেলা চোখের জন্য সবচেয়ে আরামের৷" অন্যদিকে কৃষ্ণমাচারি শ্রীকান্ত কোহলিকে "কিং" আখ্যা দিয়েই তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করলেন৷ ভিভিএস লক্ষ্মণ ও ওয়াসিম জাফর কোহলির ইনিংসকে "মাস্টারক্লাস" বললেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঐতিহ্যবাহী রেশম শিল্প নিয়ে খুশির খবর! চওড়া হল কৃষকদের মুখের হাসি
আরও দেখুন

যদি কোহলির ব্যাটে ভারতের মুখরক্ষা হল না এদিন৷ জস বাটলারের দাপুটে ইনিংসে (৫২ বলে ৮৩) ইংল্যান্ড ১০ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিল৷ সিরিজে ২-১ এগিয়ে গেল মর্গ্যান অ্যান্ড কোং৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
India vs England 3rd T20I: ব্যাক-টু-ব্যাক ফিফটি! কোহলি বন্দনায় ট্যুইটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল