প্রতিযোগিতার মূল আকর্ষণ অংশগ্রহণ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লক ও অঞ্চল থেকে কয়েকশ প্রতিযোগী এই চ্যাম্পিয়নশিপে অংশ নেন। এই প্রতিযোগিতার অন্যতম বিশেষত্ব ছিল বয়সের বৈচিত্র্য। মাত্র ৫ বছরের শিশু থেকে শুরু করে ৪১ বছরের অভিজ্ঞ প্রতিযোগী, সবাই একই মঞ্চে নিজেদের শারীরিক সক্ষমতা ও লড়াইয়ের কৌশল তুলে ধরেন।

আরও পড়ুন: তিন বছরের অপেক্ষা শেষ, ঈদের আগে বাড়ি ফিরলেন বিহারের নিখোঁজ ব্যক্তি! ২৪০ জন হারানো মানুষের ‘ত্রাতা’ হিঙ্গলগঞ্জের এই সংস্থা

advertisement

ছোটদের বিভাগে নতুন প্রতিভাদের আত্মপ্রকাশ যেমন নজর কেড়েছে, তেমনি বড়দের বিভাগে অভিজ্ঞদের লড়াই দর্শকদের মুগ্ধ করেছে। উল্লেখ্য, তাযইকোন্ডো কেবল একটি খেলা নয়, এটি আত্মরক্ষা এবং ডিসিপ্লিন বা শৃঙ্খলা শেখার অন্যতম মাধ্যম।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

দ্বিতীয় বছরে এই প্রতিযোগিতার ব্যাপক সাফল্য প্রমাণ করেছে, জেলাজুড়ে মার্শাল আর্টসের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আয়োজকদের মতে, আগামী দিনে এই জেলা থেকে আরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়াড় তৈরি করা তাঁদের মূল লক্ষ্য।

advertisement