TRENDING:

সেলফি তোলার অনুরোধ রাখেননি পৃথ্বী, বেসবল ব্যাট দিয়ে হামলা মহিলার! বিরাট কান্ড মুম্বইয়ে

Last Updated:

Prithvi Shaw Attacked in Mumbai For Denying Selfie and 8 people have been arrested. সেলফি তোলার অনুরোধ রাখেননি পৃথ্বী, বেসবল ব্যাট দিয়ে হামলা মহিলার! বিরাট কান্ড মুম্বইয়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সেলফি না তুলতে চাওয়ার কারণে ভক্তের হাতে এভাবে লাঞ্ছনা খেতে হবে কেউ ভাবতে পারেনা। কিন্তু সবকিছুই সম্ভব এই যুগে। বুঝতে পারলেন পৃথ্বী শ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ভারত যে টেস্ট সিরিজ খেলছে, সেই দলে মুম্বইয়ের ক্রিকেটার পৃথ্বীর জায়গা হয়নি। টেস্ট দলের কাছের বৃত্তেও এখন নেই। দ্বিতীয়বার সেলফি নিতে চাননি পৃথ্বী শ।
ওই মহিলাকে পৃথ্বীকে আক্রমণ করতে দেখা যাচ্ছে
ওই মহিলাকে পৃথ্বীকে আক্রমণ করতে দেখা যাচ্ছে
advertisement

সেজন্য ভারতীয় ক্রিকেটারের এক বন্ধুর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। ওই ঘটনায় মুম্বই পুলিশের তরফে আটজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে দু'জন ব্যক্তির সঙ্গে দ্বিতীয়বার সেলফি তুলতে রাজি হননি ভারতীয় তারকা তথা মুম্বইয়ের রঞ্জি দলের ওপেনার পৃথ্বী।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সেজন্য তাঁর বন্ধুর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আটজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ওশিওয়ারা পুলিশ।ওই মহিলা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। তাঁকে মেডিক্যাল চেকআপের জন্য পাঠানো হয়েছে। সেইসঙ্গে আরও সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মহিলার নাম স্বপ্না গিল। তাকে গ্রেফতার করা হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সেলফি তোলার অনুরোধ রাখেননি পৃথ্বী, বেসবল ব্যাট দিয়ে হামলা মহিলার! বিরাট কান্ড মুম্বইয়ে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল