TRENDING:

Ashleigh Barty Retires: স্তম্ভিত সকলে, মাত্র ২৫ -এ হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত ৩ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ীর

Last Updated:

Ashleigh Barty Retires: নিজের অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন৷ দেখে নিন সেই ভিডিও বার্তা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: দুনিয়ার এক নম্বর মহিলা টেনিস প্লেয়ার অ্যাশলে বার্টি বুধবার হঠাৎ সকলকে চমকে দিয়ে নিজের অবসরের ঘোষণা (Ashleigh Barty Retires) করেন৷  পেশাদার টেনিস থেকে তিনি মাত্র ২৫ বছর বয়সে বিদায় নিলেন৷ তাঁর এই সিদ্ধান্তে চমকে গেছে গোটা টেনিস দুনিয়া৷ বুধবার তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজের টেনিস থেকে অবসর নেওয়ার (Ashleigh Barty Retires) সিদ্ধান্ত সংক্রান্ত ভিডিও৷ তিনি জানিয়েছেন বৃহস্পতিবার ২৪ মার্চ এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে সরকারিভাবে ঘোষণা করবেন৷
Number 1 women's tennis player ashleigh barty retires from professional tennis - Photo Courtesy- Instagram
Number 1 women's tennis player ashleigh barty retires from professional tennis - Photo Courtesy- Instagram
advertisement

২৫ বছরের অ্যাশলে বার্টি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিও মেসেজ শেয়ার করে লিখেছেন, ‘‘ আজ খুব কঠিন সময় আমার পক্ষে টেনিস থেকে নিজের অবসর গ্রহণের সিদ্ধান্ত খুবই আবেগপ্রবণ একটা বিষয়৷ আমি বুঝতে পারছিলাম না এই খবর কেমন করে জানাব আপনাদের জানাব তাই আমার বন্ধু আমায় সাহায্য করে৷ এই খেলায় আমায় যা যা দিয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই৷ এই খেলা আমায় গর্বিত করেছে এবং পূর্ণতার অনুভূতি দিয়েছে৷ সবাইকে ধন্যবাদ যাঁরা আমাকে এই পথে সমর্থণ করেছেন৷ আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব যে স্মৃতিগুলি আমরা একসঙ্গে তৈরি করেছি৷’’

advertisement

আরও পড়ুন - Oracle Speaks: ওরাকল স্পিকস ২৩ মার্চ, দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য

দেখে নিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে ৩ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন নিজের অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন৷ দেখে নিন সেই ভিডিও বার্তা৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রচারে নেমেই দীপ্সিতা ধরের মুখে তৃণমূল, বিজেপিকে ভোট দেওয়ার কথা! সে কী কাণ্ড!
আরও দেখুন

২৫ বছরের অ্যাশলে বার্টি আরও বলেছেন, ‘‘খেলা থেকে আমি যা কিছু দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ৷’’ ৩ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি অস্ট্রেলিয়ার বাসিন্দা৷ তিনি এই বছরের অস্ট্রেলিয়ান ওপেন খেতাবও জেতেন৷ বার্টি অস্ট্রেলিয়ান ওপেন, ফেঞ্চ ওপেন এবং উইম্বলডন খেতাব একবার করে জিতেছেন৷ তিনি ২০১৯ সালে ফরাসি ওপেন জিতেছিলেন৷ ২০২১ সালে তিনি উইম্বলডন জেতেন৷ তিনি এই বছরেই অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছে৷ অ্যাশলে বার্টি অলিম্পিক্সেও দেশের প্রতিনিধিত্ব করেছেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ashleigh Barty Retires: স্তম্ভিত সকলে, মাত্র ২৫ -এ হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত ৩ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল