অনুষ্ঠানে ট্রাম্প মজার ছলে নিজের ব্যক্তিগত কথাও শেয়ার করেন। তিনি জানান, তার ১৯ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্প মেসির বড় ভক্ত। ট্রাম্প বলেন, তার ছেলে তাকে জানিয়েছিল যে ওই দিন হোয়াইট হাউসে মেসি আসবেন। তখনই তিনি বুঝতে পারেন এটি তার জন্য একটি বিশেষ মুহূর্ত হতে যাচ্ছে। তিনি মেসিকে শুধু একজন অসাধারণ ফুটবলার নয়, একজন ভালো মানুষ বলেও প্রশংসা করেন।
advertisement
এ সময় ট্রাম্প ফুটবলের আরেক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথাও উল্লেখ করেন। তিনি বলেন, তার ছেলে রোনালদোরও বড় ভক্ত। তিনি বলেন, “আমার ছেলে তোমার এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো—দুজনেরই বড় ভক্ত। রোনালদো অসাধারণ, আর তুমিও অসাধারণ।”পাশাপাশি ট্রাম্প উপস্থিত সবাইকে প্রশ্ন করেন—মেসি নাকি ব্রাজিলের কিংবদন্তি পেলে, কে বেশি সেরা। মেসির দিকে তাকিয়ে তিনি মজা করে বলেন, “তুমি হয়তো পেলের থেকেও ভালো হতে পারো।”
আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: ৬-৬-৬-৬-৬-৬! ৩০০ স্ট্রাইক রেট, ফের ব্যাটিং তাণ্ডব বৈভব সূর্যবংশীর
এই অনুষ্ঠানে ইন্টার মিয়ামির আরেক তারকা লুইস সুয়ারেজও উপস্থিত ছিলেন। এছাড়া এমএলএস কমিশনার ডন গারবারসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্ব সেখানে ছিলেন। ট্রাম্পের দুই মেয়াদের মধ্যে ইন্টার মায়ামিই প্রথম এমএলএস দল, যাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানের শেষে মেসি প্রেসিডেন্ট ট্রাম্পকে ইন্টার মিয়ামির একটি স্বাক্ষর করা ফুটবল উপহার দেন। অন্যদিকে ক্লাবের সহ-মালিক হোর্হে মাস এবং প্রধান কোচ জাভিয়ের মাসচেরানো ট্রাম্পকে দলের জার্সি ও একটি ঘড়ি উপহার দেন।
