গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে অল্পের ব্যবধানে হেরেছিল কলকাতা। সেই জেতা ম্যাচ হেরে লিগ টেবিলে ৬ নম্বরে রাহানেরা। অন্য দিকে, প্রথম ম্যাচ জিতলেও টানা চার ম্যাচ হেরে কোণঠাসা ধোনির চেন্নাই। ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধে জয়ে ফেরার বড় সুযোগ সিএসকের কাছে। পাশাপাশি কলকাতায় লখনউয়ের বিরুদ্ধে হারলেও পন্থদের বড় টার্গেটের বিরুদ্ধে দুর্দান্ত লড়েছিল কলকাতা। শেষ দিকে জয় আশা দেখিয়েছিলেন রিঙ্কুও। ফর্মে থাকা কলকাতা এই ম্যাচে ২ পয়েন্ট পেলেই লিগ টেবিলে প্রথম চারে জায়গা পেতে পারে। ধোনির মগজাস্ত্রের উপর তাকিয়ে রয়েছে চেন্নাই।
