TRENDING:

KKR News: নারিনের হুবহু নকল করলেন বৈভব! মুখের অঙ্গভঙ্গি দেখলে অবাক হবেন! ভাইরাল ভিডিও

Last Updated:

Kolkata Knight Riders: তারকা পেসার বৈভব অরোরার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সেখানে একটি মজাদার মুহূর্তের সময় বৈভবকে সুনীল নারিনের বোলিং অ্যাকশনের নকল করে দেখাতে বলা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইপিএলে প্রথম দুটি ম্যাচ হেরে চাপে কলকাতা নাইট রাইডার্স। তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে না পারলে প্লে-অফের যাওয়ার রাস্তা আরও কঠিন হতে পারে। তবে একদিকে যেমন রয়েছে চাপের মধ্যে ঘুড়ে দাঁড়ানোর অঙ্গীকার, ঠিক তেমনই চাপ কমাতে মাঠের বাইরে ফুরফুরে মেজাজে রয়েছেন কেকেআর প্লেয়াররা। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করছে কেকেআর।
নারিনের নকল করলেন বৈভব
নারিনের নকল করলেন বৈভব
advertisement

কেকেআরর তরফ অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায় দলের তারকা পেসার বৈভব অরোরার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সেখানে একটি মজাদার মুহূর্তের সময় বৈভবকে সুনীল নারিনের বোলিং অ্যাকশনের নকল করে দেখাতে বলা হয়। এবং খুবই সাবলীলভাবে তা করে দেখিয়ে দেন বৈভব অরোরা।

ভিডিওতে দেখা যায়, সুনীল নারিন যেভাবে বল পিছনে লুকিয়ে নিয়ে আসেন ঠিক সেভাবেই বোলিং অ্যাকশন করেন বৈভব অরোরা। আর তার থেকেও মজাদার যে বিষয়টি বৈভব করে দেখান তা হল সুনীল নারিনের বল ডেলিভারির পর মুখের অঙ্গভঙ্গি। বৈভব অরোরা নারিনের যেভাবে নকল করেন কা অবাক করে দেয় সঞ্চালককেও। ওঠে হাসির রোল।

advertisement

আরও পড়ুনঃ Rohit Sharma: এক ছক্কাতেই ধোনির নজির ভেঙে দিলেন রোহিত শর্মা! নাম তুললেন রেকর্ড বুকে

সেরা ভিডিও

আরও দেখুন
মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
আরও দেখুন

প্রসঙ্গত, সোমবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কঠিন ম্যাচ কেকেআরের। বর্তমানে পরপর দুটি ম্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষস্থানে রয়েছে শ্রেয়স আইয়ারের দল। অপরদিকে, প্রথম জয়ের খোঁজে কেকেআর। ফলে ঘরের মাঠে তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে বদ্ধপরিকর তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। আশায় বুক বাঁধছে কেকেআর ফ্যানেরাও।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR News: নারিনের হুবহু নকল করলেন বৈভব! মুখের অঙ্গভঙ্গি দেখলে অবাক হবেন! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল