TRENDING:

IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজে কি বৃষ্টির কালো ছায়া, পিচের হালই বা কেমন

Last Updated:

IND vs SA: সেঞ্চুরিয়নের পিচে পেস ও বাউন্স দুটিই রয়েছে৷ এই ম্যাচে জোরে বোলাররা পিচ থেকে অনেকটা সুবিধা পাবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ আজ সন্ধ্যাবেলায় খেলা হবে৷ সেঞ্চুরিয়নে সুপার স্পোর্টস পার্কে দুই দলের সিরিজে কোন দল এগিয়ে যাবে তা ঠিক হবে৷ এই মুহূর্তে ১-১ সিরিজ রয়েছে৷ ভারত প্রথম ম্যাচ ৬১ রানে জিতেছে, আর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচ ৩ উইকেটে জিতেছে৷
News18
News18
advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারত ১২৪ রান করার পর আয়োজকদের বেশ নাকাল করে ফেলেছিল৷ কেকেআরের বোলার বরুণ চক্রবর্তী ৫ উইকেট নিয়ে ম্যাচের দিশা বদলে দিয়েছিলেন৷ এক সময়ে দক্ষিণ আফ্রিকা ১৩ তম ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৬ রান করেছিল৷ ১৬ তম ওভারে ৭ উইকেটে ৮৬ রান করেছিল৷ অল্প রানের পুঁজি নিয়েও ভারত ম্যাচে নিজের দাপট বজায় রেখেছিল৷ ট্রিস্টন স্টবসের অপরাজিত ৪৭ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে দেয়৷

advertisement

—- Polls module would be displayed here —-

আরও পড়ুন – KKR New Captain: না নিলাম থেকে অধিনায়ক তুলবে না কেকেআর, ঘরের ছেলেকেই অধিনায়ক ভেবে ব্লু প্রিন্ট সাজাচ্ছে, নাম চমকে দেবে

তৃতীয় টি টোয়েন্টিতে মরশুমের মেজাজ

প্রথম দুই ম্যাচের সময়েও বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু মৌসম সেই সময়ে সঙ্গ দিয়েছিল৷ পুরো খেলার মজা নিয়েছিলেন দর্শকরা৷ দর্শকদের জন্য সুখবর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বৃষ্টির সম্ভব খুব কম৷ আবহাওয়ার পূর্বাভাস অনুসারে ২০ শতাংশ মাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷

advertisement

তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কেমন হবে পিচ

সেঞ্চুরিয়নের পিচে পেস ও বাউন্স দুটিই রয়েছে৷ এই ম্যাচে জোরে বোলাররা পিচ থেকে অনেকটা সুবিধা পাবেন৷ অতিরিক্ত বাউন্সের কারণে স্পিনাররা ব্যাটসম্যানদের বেশ বিপদে ফেলবেন৷ এই মাছে ১৪ ম্যাচের মধ্যে ৮ টি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট যাঁরা করেছেন তাঁরাই ম্যাচ জিতেছেন৷

ভারতীয় ক্রিকেট দল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না বৃন্দাবনধামে, নবদ্বীপেই শ্যামকুন্ড-রাধাকুন্ড, পবিত্র স্নানে ধুয়ে নিন পাপ
আরও দেখুন

সূর্য কুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), রিঙ্কু সিং, তিলক ভর্মা, জিতেশ শর্মা (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয় কুমার বৈশাক, আভেশ খান, যশ দয়াল৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজে কি বৃষ্টির কালো ছায়া, পিচের হালই বা কেমন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল