হায়দারাবাদ - ০
#কলকাতা: বিশ্বকাপ ফুটবলের ভরা বাজারে আইএসএলে আজ মোহনবাগানের খেলার খবর কজন রেখেছেন জানা নেই। যুবভারতীতে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নেমেছিল এটিকে মোহনবাগান। গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ৩-০ গোলে হারার পর ঘরের মাঠে জয়ের সরণিতে ফিরতে মরিয়া জুয়ান ফেরান্দোর ছেলেরা। অন্যদিকে, হায়দরাবাদের সামনে আইএসএলের লিগ তালিকার শীর্ষে ওঠার সুযোগ ছিল।
advertisement
১১ মিনিটে দুর্দান্ত শুরু এটিকে মোহনবাগানের। গোল করলেন হুগো বৌমাস। এটিকে মোহনবাগান ১-০ হায়দরাবাদ এফসি। মাঝমাঠের নীচ থেকে লিস্টনের দুর্দান্ত থ্রু বৌমাসকে। বাঁ-দিক দিয়ে উঠে আসেন বৌমাস। তিন ডিফেন্ডারের মধ্যে একা পড়ে যান। বল নিয়ে ভিতর দিকে ঢুকে আসেন। তারপর আশিককে পাস করেন। আশিকের পাস থেকে গোল বৌমাসের।
বাজে ফাউল হিতেশ শর্মার। হায়দরাবাদের কর্নার থেকে কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা মনবীর সিংয়ের। বাজে ফাউল হিতেশের। তাকে তুলে নিতে হয়। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে নিতে পারত সবুজ মেরুন। কিন্তু গোলরক্ষককে সামনে পেয়েও নিশানায় অভ্রান্ত থাকতে পারেননি লিস্টন।
এরপর কিয়ান পৌঁছতে পারলেন না সঠিক সময় গোলের সামনে। হায়দ্রাবাদ অবশ্যই ওগবেচের ফ্রি কিক থেকে একটা সুযোগ পেয়েছিল। কিন্তু বাঁচিয়ে দেন বিশাল কাইথ। ৭৫ মিনিটে লিস্টনকে তুলে নিয়ে নামানো হয় হানামতেকে। কর্নার থেকে শুভাশিস বসুর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
যত সময় যেতে থাকে খেলাটা ফিজিক্যাল হয়ে পড়ে। ফুটবলাররা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। কিন্তু এটিকে মোহনবাগান ফুটবলাররা জানতেন মাথা গরম করলে ফোকাস হারাতে হবে। এই ম্যাচটা থেকে ৩ পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল ৭ মিনিট। শেষদিকে হুগোকে তুলে নিয়ে নামানো হল ফারদিনকে।
একদম শেষ লগ্নে বক্সের ভেতর আসিস রাইয়ের হাতে বল লেগেছিল। পেনাল্টির দাবি করে হায়দারাবাদ। কিন্তু রেফারি না খোঁজ করে দেন। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সবুজ মেরুন ব্রিগেড। সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান।
