TRENDING:

শেষ ১৬-র আশা রয়েছে, জেনে নিন আর্জেন্টিনার কঠিন অঙ্ক সহজ করে

Last Updated:

গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপে সুতোয় ঝুলছে মেসিদের ভাগ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিজনি নভগরোদ :গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপে সুতোয় ঝুলছে মেসিদের ভাগ্য। আর্জেন্টিনা তাকিয়ে এখন আইসল্যান্ড বনাম নাইজেরিয়া ম্যাচের দিকে। আইসল্যান্ডকে আটকে দিক নাইজেরিয়া। চান আর্জেন্টাইন সমর্থকরা।
advertisement

আর্জেন্টিনাকে তাকিয়ে থাকতে হচ্ছে নাইজেরিয়া –আইসল্যান্ড ম্যাচের দিকে ৷ সমর্থকরা হিসেব কষতে শুরু করেছেন কী করলে আর্জেন্টিনার নকআউটে ওঠা সম্ভব ?

আরও পড়ুন - Video : মিষ্টিতে বিশ্বকাপ সৃষ্টি , উচ্ছ্বসিত গ্রাহকরাও

নজর এখন আইসল্যান্ড-নাইজেরিয়া ম্যাচেই। এই ম্যাচে আইসল্যান্ড আটকে গেলেন স্বস্তি পাবেন মেসিভক্তরা। কারণ, আইসল্যান্ড ড্র করলে তাদের দু’ম্যাচে হবে দু পয়েন্ট। সেক্ষেত্রে শেষ ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে অ্যাডভানটেজ পাবে আর্জেন্টিনা। নাইজেরিয়া ম্যাচ জিতলে চার পয়েন্ট নিয়ে নক-আউটে যাওয়ার আশা থাকবে। সব হিসেব উলটে যেতে পারে নাইজেরিয়া-আইসল্যান্ড ম্যাচে সনসরা জিতলে। চার পয়েন্ট নিয়ে তখন মেসিদের উপর চাপ সৃষ্টি করবে আইসল্যান্ড। তাদের শেষ ম্যাচ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ওই ম্যাচ তারা হারলে এবং আর্জেন্টিনা শেষ ম্যাচ জিতলে তখন দু’দেশের গোলপার্থক্য দেখা হবে। কারণ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
আরও দেখুন

সবমিলিয়ে পরিস্থিতি যা, তাতে আর্জেন্টিনা সমর্থকদের এখন একটাই প্রার্থনা আজ আইসল্যান্ডকে কোনও মতে রুখে দিক নাইজেরিয়া। বাকিটা শেষ ম্যাচে হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
শেষ ১৬-র আশা রয়েছে, জেনে নিন আর্জেন্টিনার কঠিন অঙ্ক সহজ করে