TRENDING:

World Cup Qualifiers: বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ধাক্কা! করোনা আক্রান্ত ভারতীয় মিডফিল্ডার

Last Updated:

কাতারের বিরুদ্ধে ম্যাচের ঠিক পরদিনই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ম্যাচের বাকি আর মাত্র ২৪ ঘণ্টা। তাও আবার গুরুত্বপূর্ণ ম্য়াচ। আর এমন ম্যাচের আগেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। কাতারের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেও ১-০ গোলে হারতে হয়েছে সুনীল ছেত্রীদের। তবে সেই ম্য়াচে ভারতীয় দলের প্লেয়িং স্টাইল প্রশংসা কুড়িয়েছে। এবার বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ারের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তবে তার আগে ভারতীয় দলের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা করোনা আক্রান্ত হলেন। বিশ্বকাপ ও এশিয়ান কোয়ালিফায়ারের ম্য়াচ। ফলে এই ম্যাচের গুরুত্ব রয়েছে ভারতীয় দলের কাছে। তাই অনিরুদ্ধর মতো ভরসাযোগ্য মিডফিল্ডারের করোনা আক্রান্ত হওয়ার খবর ভারতীয় দলকে অবশ্যই ধাক্কা দেবে। আপাতত দোহায় আইসোলেশনে রাখা হয়েছে অনিরুদ্ধকে। তাঁর শারীরিক তেমন কোনও গুরুতর সমস্যা নেই বলেই জানা গিয়েছে।
advertisement

কাতার ম্যাচের দিন থেকেই শরীরে করোনার উপসর্গ দেখা দেয় তাঁর। ফলে কাতারের বিরুদ্ধে ম্য়াচেও তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। কাতারের বিরুদ্ধে ম্যাচের ঠিক পরদিনই অনিরুদ্ধর করোনা রিপোর্ট পজিটিভ আসে। দলের থেকে আলাদা করে রাখা হয়েছে ভারতীয় মিডফিল্ডারকে। ২৩ বছর বয়সী অনিরুদ্ধ আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন। চিকিত্সকরা তাঁকে নজরে রেখেছেন। ভারতীয় দলের হয়ে ইতিমধ্যে ২০টি ম্য়াচ খেলে ফেলেছেন অনিরুদ্ধ। ভারতীয় দল ইতিমধ্যে ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ হারিয়েছে। তবে এশিয়ান কাপে কোয়ালিফাই করার সুযোগ এখনও রয়েছে সুনীল ছেত্রীদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

ভারতীয় দল আপাতত গ্রুপ-ই তে ছটি ম্যাচে তিন পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। কাতার সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। ওমান পাঁচ ম্য়াচে ১২ পয়েন্ট পেয়েছে। আফগানিস্তান ছয় ম্য়াচে ৫ পয়েন্ট। বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে গ্রুপের পাঁচ নম্বরে রয়েছে। কাতারের বিরুদ্ধে ভারতীয় দ ১-০ গোলে হেরেছিল। ওই ম্যাচের বেশিরভাগ সময়ই দশজনে খেলেছে ভারতীয় দল। ১৭ মিনিটে রাহুল ভেকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তার পর ৩৭ মিনিটে কাতার গোলটি করে। এর পরও ভারতীয় ফুটবলাররা রক্ষণ জমাট করে রাখে। ফলে বিশ্ব ফুটবলের ৫৮ নম্বরে থাকা কাতার আর গোল করার সুযোগ পায়নি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup Qualifiers: বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ধাক্কা! করোনা আক্রান্ত ভারতীয় মিডফিল্ডার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল