TRENDING:

মোহনবাগানের সামনে আজ কেরল চ্যালেঞ্জ, হারলেই কার্যত আশা শেষ সবুজ মেরুনের

Last Updated:

Big challenge for ATK Mohun Bagan coach Juan Ferrando against Kerala Blasters in ISL. মোহনবাগানের সামনে আজ কেরল চ্যালেঞ্জ, বাঁচা মরার লড়াইয়ে জিততে মরিয়া সবুজ মেরুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কয়েক মাস আগে এই ম্যাচটাই কেরলের মাঠে পিছিয়ে পড়ে স্বপ্নের কামব্যাক ঘটিয়েছিল এটিকে মোহনবাগান। দিমিত্রির হ্যাটট্রিক মনে আছে সবুজ মেরুন সমর্থকদের। কিন্তু তারপর থেকেই এটিকে মোহনবাগানে প্রয়োজন দক্ষ স্কোরারের। এখনও পর্যন্ত ১৮ ম্যাচে ১৯৭টি সুযোগ তৈরি করেছেন সবুজ-মেরুন ফুটবলাররা। গোল এসেছে মাত্র ২০টি। বড়লোকের বাউন্ডুলে ছেলের মতো সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে দলকে।
কেরলের বিরুদ্ধে নামার আগে কঠিন অনুশীলনে সবুজ মেরুন শিবির
কেরলের বিরুদ্ধে নামার আগে কঠিন অনুশীলনে সবুজ মেরুন শিবির
advertisement

পরিস্থিতি যা, নক-আউটে পৌঁছনোর জন্য শেষ দু’টি ম্যাচের মধ্যে অন্তত একটিতে জিততেই হবে হুগো বোমাসদের। তবে প্রথম তিনে শেষ করার স্বপ্ন এখনও দেখছেন কোচ ফেরান্দো। উল্লেখ্য, ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মোহন বাগান। আর সমসংখ্যক ম্যাচে কেরলের সংগ্রহ ৩১। তবে শনিবার জিততে পারলে এক লাফে তিনে উঠে আসবেন প্রীতমরা।

advertisement

আইএসএলের একটি পর্বে লিগশিল্ড জয়ের স্বপ্ন দেখছিল ফেরান্দো-ব্রিগেড। তবে শেষ ছ’টি ম্যাচের মধ্যে মাত্র একটি জয় বদলে দিয়েছে যাবতীয় সমীকরণ। প্রতি ম্যাচেই দক্ষ স্কোরারের অভাবে ভুগেছে সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু ফেরান্দো ভাঙবেন তবু মচকাবেন না। গত মরশুমে লিগ পর্বে ৩৭বার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছিলেন মোহ বাগান ফুটবলাররা।

advertisement

এর মধ্যে লিস্টন কোলাসো আট এবং মনবীর সিং ছ’টি গোল পেয়েছিলেন। চলতি মরশুমে এই দুই ফুটবলারই চূড়ান্ত ব্যর্থ। ফেরান্দো অবশ্য ছেলেদের পাশেই দাঁড়াচ্ছেন। কার্ড সমস্যা কাটিয়ে শনিবার দলে ফিরছেন আশিক কুরুনিয়ান ও শুভাশিস বসু। বেঙ্গালুরুর কাছে হেরে কলকাতায় খেলতে এসেছে কেরল ব্লাস্টার্স।

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

কোচ ইভান ভুকোমানোভিচ অবশ্য জয়ে ফেরার ব্যাপারে আশাবাদী। নিজেদের মাঠে কেরলকে হারাতে গেলে হুগো বুমূকে দরকার মোহনবাগানের। ম্যাক হিউ পারবেন কিনা সেটা নিশ্চিত নয়। কেরলের মাঠে ৫-২ জিতেছিল এটিকে মোহনবাগান। তবে এখন পরিস্থিতি অনেক আলাদা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মোহনবাগানের সামনে আজ কেরল চ্যালেঞ্জ, হারলেই কার্যত আশা শেষ সবুজ মেরুনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল