TRENDING:

লকডাউনে ঘরে বসে ভার্চুয়াল ক্রিকেট খেলছেন বাংলার ক্রিকেটাররা ! অভিনব সামাজিক বার্তা অনুষ্টুপ-অর্ণবদের !

Last Updated:

লকডাউনের সময় সচেতনতামূলক বার্তা দিতে অভিনব ভিডিও তৈরি করল বাংলার ক্রিকেটাররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লকডাউনের সময় সচেতনতামূলক বার্তা দিতে অভিনব ভিডিও তৈরি করল বাংলার ক্রিকেটাররা। লকডাউনে যে যার বাড়িতে বসেই ভার্চুয়াল খেলায় অংশ নিলেন অনুষ্টুপ মজুমদার, অর্ণব নন্দীরা। ভিডিওতে ক্রিকেটারদের ছেলেমেয়েরাও খেলায় অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে করোনা নিয়ে সচেতনতার বার্তা দিতেই উদ্যোগী হলেন ক্রিকেটাররা।
advertisement

বলিউডে প্রথম এইরকম ভিডিও তৈরি করেন তারকারা। সেই ভিডিওতে অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর কাপুর বাড়িতে বসেই অভিনয় করেছেন। সেই ভিডিও দেখেই এবার ভার্চুয়াল খেলাধুলার মাধ্যমে সচেতনতার বার্তা বাংলার ক্রিকেটারদের মুখে। অনুষ্টুপ মজুমদার, অর্ণব নন্দীদের মত চলতি বাংলা দলে খেলা ক্রিকেটাররা রয়েছেন এই ভিডিওতে। এছাড়াও প্রাক্তন রঞ্জি ক্রিকেটার এবং ময়দানের একগুচ্ছ ক্রিকেটার অংশ নিয়েছেন এই প্রয়াসে। প্রাক্তন রঞ্জি ক্রিকেটার গীতিময় বসু, প্রসেনজিৎ দাস, পঙ্কজ সাউ থেকে প্রিনান দত্ত, ঋতম পোড়েল, কাঞ্চন মাইতিরা রয়েছেন।

advertisement

"ড্রিবলিং ক্রিকেটার্স" নামে ময়দানে একটি ক্রিকেট গ্রুপ রয়েছে। ক্রিকেট খেলার পাশাপাশি এই সংস্থা বিভিন্ন রকম সামাজিক কাজ করে থাকে। ফুটবল টুর্নামেন্ট খেলে টাকা তুলে ময়দানের বিভিন্ন দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ান অনুষ্টুপ-অর্ণবরা। লকডাউনে অভিনব ভিডিও তৈরি করা নিয়ে ক্রিকেটাররা জানান, "বলিউডের ভিডিও দেখেই এই ভিডিও তৈরীর অনুপ্রেরণা পেয়েছি সবাই। সামাজিক বার্তা দেওয়ার পাশাপাশি আমরা প্রত্যেকেই লকডাউনের মধ্যে একটু অন্যরকম সময় কাটালাম।"

advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, অর্ণব নন্দী ফোন করে করে সতীর্থ ক্রিকেটারদের খোঁজ নিচ্ছেন। কিন্তু প্রায় সবাই ব্যস্ত। অর্নবের ফোনের উত্তর কেউ দিচ্ছে না। তারপরই দেখা যাচ্ছে, কোচ কাঞ্চন মাইতি প্র্যাকটিস করাচ্ছেন ক্রিকেটারদের। কখনও স্লিপে ক্যাচ প্র্যাকটিস। কখনও আবার ফিল্ডিং প্র্যাকটিস। কোনও ক্রিকেটের ব্যাট নিয়ে কভার ড্রাইভ করছেন। ক্রিকেট খেলতে খেলতে ফুটবল খেলতে শুরু করে দিচ্ছেন প্রত্যেকেই। একজনের বাড়ি থেকে বল অন্যজনের বাড়িতে গিয়ে পড়ছে। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে অন্য আরেকজনের বাড়ি। আসলে পুরোটাই ভার্চুয়ালি। ভিডিও শেষে প্রত্যেকেই বার্তা দিচ্ছেন বাড়িতে থাকার জন্য।

advertisement

রঞ্জি ফাইনাল খেলে আসার পর থেকেই গৃহবন্দী অনুষ্টুপ- অর্ণবরা। অনুষ্টুপ মজুমদার গড়িয়ার ফ্ল্যাটে দিনের বেশিরভাগ সময়টাই কাটাচ্ছেন ছেলের সঙ্গে। কখনও দাবা খেলা, কখনও ছেলেকে অনলাইনে পড়াতেই ব্যস্ত রুকু। ফ্লাটের মধ্যেই ফিজিক্যাল ফিটনেস করছেন। বাংলা দলের ট্রেনার সঞ্জীবের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ রেখে প্র্যাকটিস করছেন অনুষ্টুপ। অন্যদিকে অর্ণব সামাজিক কাজকর্মে নিজেকে যুক্ত করেছেন। ব্যান্ডেল স্টেশনে দুঃস্থদের খাওয়ার জোগাড় করে বিলি করছেন নিজের হাতে। এভাবেই ক্রিকেটারদের সময় কাটছে লকডাউনে। সিএবি ক্লাব ক্রিকেট বন্ধ। কবে শুরু হবে কেউ জানেন না। তাই নিজেদের অন্যভাবে ব্যস্ত রাখার উদ্যোগ ময়দানের তারকাদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

ERON ROY BURMAN 

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
লকডাউনে ঘরে বসে ভার্চুয়াল ক্রিকেট খেলছেন বাংলার ক্রিকেটাররা ! অভিনব সামাজিক বার্তা অনুষ্টুপ-অর্ণবদের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল