TRENDING:

ডায়েটে শুধু ফ্রায়েড চিকেন আর চকোলেট ! তাতেই কামাল করলেন স্টোকস

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লিডস: তাঁর ব্যাটে ভর করেই অ্যাসেজে দুরন্ত জয় পেয়েছে ইংল্যান্ড ৷ লিডসে রবিবার স্টোকসের ইনিংসকে এখনও কেউ ভুলতে পারছেন না ৷ স্টোকস যখন ফর্মে থাকেন, তখন দলকে জেতাতে তিনি যে একাই একশো ৷ সেটা আরও একবার প্রমাণ হয়েছে রবিবার হেডিংলেতে ৷
advertisement

অনেকের মনেই প্রশ্ন জেগেছে, যে এত এনার্জি স্টোকস পান কীভাবে ? কী খেয়ে মাঠে নেমেছিলেন তিনি ৷ তার উত্তরও পাওয়া গিয়েছে ইংল্যান্ড অলরাউন্ডারের কাছে ৷ ফ্রায়েড চিকেন ও চকোলেট, এই খেয়েই তিনি রবিবার মাঠে নেমেছিলেন বলে জানিয়েছেন স্টোকস ৷ কোনও প্রোটিন শেক বা হাইড্রেশন ট্যাবলেট নয়, স্টোকসের ডায়েট তালিকায় স্থান পেয়েছে শুধু ফ্রায়েড চিকেন এবং চকোলেট ৷

advertisement

ইংল্যান্ডের ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল ২০৩ রান ৷ আগের দিন রাতে তাই চিকেন, চকোলেট খেয়ে শুয়ে পড়েছিলেন স্টোকস ৷ পরের দিন অবশ্য কিছুই খাননি তিনি ৷ শুধু দু’কাপ কফি খেয়ে ব্যাট করতে নেমেছিলেন স্টোকস ৷ আর তাতেই কামাল করলেন ! ইংল্যান্ডকে অবিশ্বাস্য জয় এনে দিলেন একার হাতেই ৷

advertisement

আরও দেখুন-

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ডায়েটে শুধু ফ্রায়েড চিকেন আর চকোলেট ! তাতেই কামাল করলেন স্টোকস