TRENDING:

Actress : টেলিভিশনের পর্দার নামী অভিনেত্রী, তাঁকে কী অবস্থায় পাওয়া গেল! অবাক করা ঘটনা

Last Updated:

Tollywood Actress- ছোটপর্দার পেশাদার অভিনেত্রী। বাংলা সিরিয়ালের অতি চেনা মুখ। তাঁকে দেখার জন্য টিভির সামনে বসেন অনেকেই। এখন সেই অভিনেত্রীর অবস্থা শুনলে আপনার চোখ কপালে উঠবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ছোটপর্দার পেশাদার অভিনেত্রী। বাংলা সিরিয়ালের অতি চেনা মুখ। তাঁকে দেখার জন্য টিভির সামনে বসেন অনেকেই। এখন সেই অভিনেত্রীর অবস্থা শুনলে আপনার চোখ কপালে উঠবে।
টেলি পর্দার নামি অভিনেত্রী, তাঁকে কী অবস্থায় পাওয়া গেল জানলে চোখ কপালে উঠবে আপনার
টেলি পর্দার নামি অভিনেত্রী, তাঁকে কী অবস্থায় পাওয়া গেল জানলে চোখ কপালে উঠবে আপনার
advertisement

বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি ঘুরে বেড়াচ্ছেন বর্ধমান-আরামবাগ সড়কে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আমিলা বাজারে সোমবার সকালে এমন ঘটনার সাক্ষী থাকলেন এলাকার বাসিন্দারা। বর্ধমান-আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। হঠাৎ বৃষ্টি শুরু হলে আশ্রয় নেন খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের বিশ্রামাগারে। পরনে হাতা গোটানো কালো জামা। মাথার চুল অবিন্যস্ত। চোখে মুখে ক্লান্তির ছাপ।

advertisement

আরও পড়ুন- চতুষ্কোণ প্রেমের বলি আসানসোলের যুবক? প্রেমিকার পর পুলিশের জালে কে, দেখুন ভিডিও

স্থানীয় যুবকরা প্রথমে অবাক হয়ে যান। কে এই মহিলা? তাঁরা মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। বুঝতে পারেন, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। কথা বলার ছন্দে কোনও সামঞ্জস্য নেই। তবে তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি পেশায় একজন অভিনেত্রী। নিজের নাম জানান সৌমি হর চৌধুরী। বলেন, তিনি একটি নামি বিনোদন চ্যানেলের ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেছেন।কখনও বলেন ‘‘আমি বেহালার মেয়ে।’’ আবার কখনও বলেন, ‘‘আমি বোলপুর থেকে এখানে এসেছি।’’

advertisement

তাঁদের দেওয়া নাম এবং সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ঘেঁটে স্থানীয়রা দেখতে পান, মহিলার একাধিক অভিনয় ক্লিপ। সত্যিই একটি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তাঁর অভিনয় দক্ষতা অসাধারণ। তিনি কোথা থেকে এলেন? কেনই বা এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? সে প্রশ্নের উত্তর মেলেনি।

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খন্ডঘোষ থানার পুলিশ। পুলিশের এক আধিকারিক বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই মহিলার আচরণে যথেষ্ট মানসিক অস্থিরতা রয়েছে। ওই মহিলাকে উদ্ধার করে খন্ডকোষ থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে খাবার জল দিয়ে তাঁকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে চিকিৎসকের সহায়তা নেওয়া হবে। তাঁর সঙ্গে কথা বলে পরিবারের সদস্যদের কাছে যাতে ফিরিয়ে দেওয়া যায় তার চেষ্টা করা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Actress : টেলিভিশনের পর্দার নামী অভিনেত্রী, তাঁকে কী অবস্থায় পাওয়া গেল! অবাক করা ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল