জানা গিয়েছে, সাগরপাড়া থানার খয়রামারি ঠাকুরপাড়া গ্রামে এক নাবালিকাকে বিয়ে করতে এসেছিলেন বিহারের কাটিহার জেলার বাসিন্দা ওই স্কুল শিক্ষক৷ কিন্তু আচমকাই বিয়ের মণ্ডপে পৌঁছয় পুলিশ৷ নাবালিকাকে বিয়ে করার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় ওই স্কুল শিক্ষককে৷ উদ্ধার করা হয় ওই নাবালিকাকে৷ বিয়ের অনুষ্ঠানও বন্ধ করে দেয় পুলিশ৷
জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক বিহারের কাটিহার জেলার আমদাবাদ ব্লকের পাহাড়পুর স্কুলের স্থায়ী শিক্ষক এবং খয়রামারি ঠাকুরপাড়ারই বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারের পর সাহাবুল ইসলাম নামে ধৃত বরকে অভিযুক্তকে সোমবার রাতেই হেফাজতে নেওয়া হয় এবং মঙ্গলবার সকালে বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়। স্কুল শিক্ষক হয়েও কীভাবে তিনি একজন নাবালিকাকে বিয়ে করতে রাজি হলেন, সেই প্রশ্ন উঠছে৷ গোপন সূত্রে খবর পেয়েই ওই বিয়ের মণ্ডপে হানা দেয় পুলিশ৷
advertisement
এদিকে, উদ্ধার হওয়া নাবালিকাকে সুরক্ষার স্বার্থে হোমে পাঠানো হয়েছে। পাশাপাশি, কিশোর-কিশোরী কল্যাণ সমিতির মাধ্যমে তার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
