TRENDING:

East Bardhaman News: ঘরে ঘরে লাগবে যুদ্ধ! মকর সংক্রান্তির আগে পেটকাঠি, চাঁদিয়ালে মজে শহর বর্ধমান

Last Updated:

বর্ধমানের তৎকালীন মহারাজ মহতাব চাঁদের ঘুড়ি ওড়ানোর শখ ছিল। সেই সময় মকর সংক্রান্তির সকাল থেকেই রাজবাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে উঠতেন বর্ধমানের মহারাজা সহ রাজসভার সদস্যরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: দু’দিন পরই মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি উৎসব। তবে পূর্ব বর্ধমান জেলায় আরও একটি উৎসব হয়ে থাকে মকর সংক্রান্তির দিন। জেলা সদর বর্ধমান শহরে এইদিন পালিত হয় ঘুড়ি উৎসব। এই উৎসব সকলের কাছেই ঘুড়ি মেলা নামে পরিচিত। রাজ্যের বহু জায়গায় বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘুড়ি ওড়ানো হয়। রাজ আমল থেকে শহরে এই প্রথা চলে আসছে।
advertisement

আরও পড়ুন: বছরের প্রথম টানা ছুটিতে উপচে পড়ল দিঘা, ফুল বুকিং

বর্ধমানের তৎকালীন মহারাজ মহতাব চাঁদের ঘুড়ি ওড়ানোর শখ ছিল। সেই সময় মকর সংক্রান্তির সকাল থেকেই রাজবাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে উঠতেন বর্ধমানের মহারাজা সহ রাজসভার সদস্যরা। আজ রাজা না থাকলেও সেই প্রাচীন প্রথা সমানভাবে বজায় আছে। আর তাই মকর সংক্রান্তির দিন ঘুড়ি নিয়ে রীতিমতো উৎসবের মেজাজ দেখা দেয় শহরে। সেই উপলক্ষে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ঘুড়ি বিক্রি। ঘুড়ি ব্যবসায়ী রাজা গড়াই বলেন, বর্ধমান শহরে মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি মেলার একটি পর্ব চলে আসছে। তবে আগের থেকে উত্তেজনায় কিছুটা হলেও ভাটা পড়েছে। আগে সুতোয় মাঞ্জা দেওয়া হত, আর এখন রেডিমেড মাঞ্জা সুতো কিনতে পাওয়া যায়। ঘুড়িতেও প্রচুর নতুনত্ব এসেছে এখন। তখন এই উৎসবে একটা আলাদা মজা ছিল, সেটা এখন আর নেই।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

২ টাকা থেকে শুরু করে ১৫ টাকা দামের বড় ঘুড়িও পাওয়া যাচ্ছে বিভিন্ন দোকানে। ইতিমধ্যেই ঘুড়ির দোকানে ভিড় জমাতে শুরু করছেন অনেকে। সেরকমই এক ক্রেতা ঘুড়ি কিনতে এসে বলেন, এটা একটা আনন্দ উৎসব। যেমন আমরা দুর্গাপুজো পালন করি সেরকমই এটাও আমাদের একটা উৎসব। প্রত্যেকটা অনুষ্ঠানের একটা রীতিনীতি থাকে, মকর সংক্রান্তিতে এটাই হল বর্ধমান শহরের রীতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ঘরে ঘরে লাগবে যুদ্ধ! মকর সংক্রান্তির আগে পেটকাঠি, চাঁদিয়ালে মজে শহর বর্ধমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল