TRENDING:

টোটো নিয়ে স্টান্ট! এমন 'কাণ্ড' আগে দেখেননি, গ্যারান্টি! দেখার মতো ঘটনা

Last Updated:

Toto- সাইকেল অথবা মোটর বাইকের স্টান্ট নয়, তিন চাকার টোটোগাড়িকে দু’চাকায় চালিয়ে বিশেষভাবে নজর কাড়ছেন এক যুবক। মোবাইলে দেখে শেখা ওই কসরতই তাঁকে দক্ষ টোটোচালকে পরিণত করেছে বলে মনে করেন তিনি। ফলে তাঁর টোটো গাড়ির ভাড়াও হয় বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডোমকল: সাইকেল অথবা মোটর বাইকের স্টান্ট নয়, তিন চাকার টোটোগাড়িকে দু’চাকায় চালিয়ে বিশেষভাবে নজর কাড়ছেন এক যুবক। মোবাইলে দেখে শেখা ওই কসরতই তাঁকে দক্ষ টোটোচালকে পরিণত করেছে বলে মনে করেন তিনি। ফলে তাঁর টোটো গাড়ির ভাড়াও হয় বেশি।
advertisement

টোটো চালানোর সময় মাঝেমধ্যে অল্পসংখ্যক যাত্রী থাকলেও তিনি ওই স্টান্ট করে যাত্রীদের চমক দিয়ে থাকেন। মুর্শিদাবাদের রানিনগরের শেখপাড়া, গোধনপাড়া, রানিনগর, বিলচাতরা প্রভৃতি বাজার এলাকায় টোটো স্টান্টম্যান নামেই পরিচিত আশিক।

জানা গিয়েছে, রানিনগরের বিলচাতরা গ্রামের বাসিন্দা আশিক সেখ। শেখপাড়ার ফুটবল ময়দানে বা কখনও গোধনপাড়ার রূপায়ন ক্লাবের মাঠে তাঁর টোটো গাড়ির পিছনের বামদিকের চাকাটি শূন্যে তুলে টোটো চালিয়ে মানুষকে অবাক করেন তিনি। স্টান্ট দেখতে কয়েকশো লোকের ভিড় হয়।

advertisement

আরও পড়ুন- ৭ ফিট লম্বা ওটা কী মাছ! ধরা পড়ল জালে, দেখে মনে হবে সাপ! হইচই বাজারে

বছর সাতাশের যুবক আশিক শেখ দিব্যি একজন যাত্রী নিয়ে টোটোগাড়ির স্টান্ট দেখাচ্ছিলেন। সাধারণত এমন সব দৃশ্য সার্কাস, বিশেষ ধরনের খেলা অথবা সিনেমায় দেখা যায়। কিন্তু সেই কাজ অনায়াসেই দেখাচ্ছিলেন টোটো চালক আশিক শেখ।

advertisement

ঘটনাটা ঝুঁকিপূর্ণ জেনেও তিনি ওটা করেন। আশিক সেখ বলেন “ একটু আধটু ঝুঁকি না নিলে মানুষ দেখবে কেন? তাছাড়া দর্শক এবং যাত্রীদের মনোযোগ আকর্ষণের জন্যই করে থাকি।” কিন্তু এত ঝুঁকিপূর্ণ কাজ করারই বা দরকার কী? টোটোচালকের সটান উত্তর, “জীবনটাই তো একটা ঝুঁকি। তাকে এগিয়ে নিতে গেলে বাড়তি ঝুঁকি তো একটু নিতেই হবে।”

advertisement

তার পরেই যুবক জানান “রানিনগর থানায় হাজারের বেশী মানুষ টোটো চালায়। কিন্তু ক’জন মানুষ তাঁদের নাম জানেন! অথচ প্রতিটা বাজারের টোটো যাত্রীরা আমার নাম জানেন ও চেনেন। সেটা তো কেবল এই স্টান্টের জন্যই।”

সেরা ভিডিও

আরও দেখুন
সোমবারের বিশৃঙ্খলার পর স্বস্তি, কাটোয়ায় সাত সকাল খুলল ট্রাইবুনাল কাউন্টার
আরও দেখুন

কৌশিক অধিকারী 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টোটো নিয়ে স্টান্ট! এমন 'কাণ্ড' আগে দেখেননি, গ্যারান্টি! দেখার মতো ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল