TRENDING:

Nil Sasthi 2024 : জল থেকে উঠে আসেন মহাদেব! পুজো করার জন্য পুরুষরা লড়াই করে! অবাক করবে কাহিনি

Last Updated:

Nil Sasthi 2024 : অবাক নিয়ম এই গ্রামে! নীল পুজোর দিন নানা কাণ্ড ঘটে! কে করবে জাগ্রত শিবের পুজো? তা নিয়ে পুরুষদের মধ্যে শুরু হয় লড়াই!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: জল থেকে ওঠা ভোলেনাথ থাকবে কার দখলে, তার জন্যই চলে রীতিমত কুস্তি, ধস্তাধস্তি। দুপুরের পর থেকে রাত পর্যন্ত চলে এমনই মহাদেবের মূর্তি দখলের লড়াই। সারা বছর জলের নীচে থাকলেও, নীল পুজোর বিশেষ দিনে বিভিন্ন গ্রামে ঘুরে ভক্তদের থেকে পুজো নেন দেবাদীদেব। কথিত আছে ২০০ বছরেরও বেশি সময় ধরে এই রীতি মেনে আসছে সীমান্ত এলাকার এই গ্রামের মানুষজন। বিশ্বাস ও ভক্তি নিয়ে দূর দুরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই দৃশ্য দেখতে। বাবা ভোলানাথের এভাবে জল থেকে ওঠার সাক্ষী থাকেন সকলে।
মহাদেবের বিশেষ রীতি
মহাদেবের বিশেষ রীতি
advertisement

মহাদেবের মাথায় জল দুধ ঢেলে জানান মনের ইচ্ছা। লোক মুখে শোনা যায়, এখানে মহাদেব ভীষণ জাগ্রত। যে যা চায় তার মনস্কামনা পূরণ করেন বাবা। বাগদার সিন্দ্রানী বগুলা বাওরের জলের নিচে সারা বছর বিরাজ করেন এই দেব। চৈত্র মাসে নীল পুজোর সময় মহাদেবকে জল থেকে তোলা হয়। আশেপাশে যত গ্রাম আছে সব গ্রামের থেকে দুশোরও বেশি সন্ন্যাসীরা আসেন মহাদেবকে জল থেকে তুলতে। জল থেকে তোলার পর অবশেষে কাদের দখলে থাকবে মহাদেব, তা নিয়েই চলে এই কাড়াকাড়ি, ধস্তাধস্তি। আসলে এভাবেই ভোলেনাথ ভক্তদের কাঁধে করে গ্রামে গ্রামে ঘুরে পুজো নেন।

advertisement

আরও পড়ুন: পায়ে হেঁটে নয়, দণ্ডি কেটে এই মন্দিরে ঢুকছেন শয়ে শয়ে ভক্ত! রেকর্ড ভিড় মন্দিরে!

প্রতিবছর কুঠিবাড়ি আদিবাসী পাড়ার ভক্তদের দখলেই থাকে বাবা ভোলেনাথ। এরপর মহেশ্বর ভক্তদের ঘাড়ে চেপে রাতে রওনা দেয় গ্রামের বাড়ি বাড়ি পুজো নিতে। অবশেষে বাজিতপুর শিব মন্দিরে গিয়ে এই মূর্তির রেখে চলে তিন দিন ধরে পুজো। পুজো শেষে আবারও জলের নিচে চলে যায় মহাদেবের ওই মূর্তি। গ্রামে এই পুজো কবে শুরু হয়েছিল তা নিয়ে মতভেদ রয়েছে। তবে লোকমুখে জানা যায়, বনগাঁর গাড়াপোতা থেকে আনা হয়েছিল এই মূর্তি। আবার কেউ কেউ বলেন রাজা কৃষ্ণচন্দ্রর এই মূর্তিটি চুরি হয়। নীল পুজোর সময় স্বপ্নাদেশে সেটিকে যশোরের জিয়ালার বিলে ফেলে যান। তারপর, মৎস্যজীবীদের জালে বেধে অবশেষে এই বাওরে আসে সেই মূর্তি। তারপর থেকেই এই পুজো ও রীতি শুরু করে গ্রামবাসীদের মধ্যে। এই পুজো ঘিরেই এখন উৎসবের মেজাজ গোটা এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

Rudra Narayan Roy

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nil Sasthi 2024 : জল থেকে উঠে আসেন মহাদেব! পুজো করার জন্য পুরুষরা লড়াই করে! অবাক করবে কাহিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল