আরও পড়ুন: বন থেকে কুড়ি আনা ফলের বীজ দিয়ে তৈরি গয়না! চমক আদিবাসী দম্পতির
পুলিশ অভিযানে চাউনিয়া এলাকা থেকে সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য কথা বাংলার দায়িত্বপ্রাপ্ত সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরকে গ্রেফতার করেছে। সম্প্রতি এনআইএ এই মাও নেতার মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করেছিল। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে উদ্ধার হয় নাইন এমএম পিস্তল, ৮ রাউন্ড গুলি, একাধিক মাও পুস্তিকা ও তাঁকে পাঠানো দলের কমরেডদের চিঠি।
advertisement
শুক্রবার পুরুলিয়া শহরের উপকণ্ঠে বেলগুমা পুলিশ লাইনে একটি সাংবাদিক সম্মেলন করে বড় মাওবাদী নেতাকে ধরার কথা সর্বসমক্ষে আনেন পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন , জঙ্গলমহলে নতুন করে মাওবাদীদের সংগঠন তৈরির প্রচেষ্টা চলছিল। নতুন সদস্যদের হাতে অস্ত্র দিয়ে সশস্ত্র স্কোয়াড গড়ার পরিকল্পনা ছিল। এছাড়া গোপনীয়ভাবে আরও কিছু কার্যকলাপ চালানোর লক্ষ্য নেওয়া হয়েছিল। খবর পাওয়া মাত্রই সেই সমস্ত কিছু আমরা ভেস্তে দিয়েছি। মাওবাদীদের মগজধোলাই-র মধ্য দিয়ে নতুন করে যাতে কেউ বিপথে পরিচালিত না হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মাও এই নেতা এর আগেও পাঁচবার গ্রেফতার হয়েছেন। তবে জামিনে মুক্তি পেয়ে জেলের বাইরে ছিলেন। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়লেন। ২০০০ সালে মাওবাদীদের কলকাতা সিটি কমিটির সম্পাদক ছিলেন সব্যসাচী গোস্বামী। ২০০৪ সালে রাজ্য কমিটির সদস্য পদ পান। ২০১৮ সালে হন কেন্দ্রীয় কমিটির সদস্য। শুক্রবার দুপুরে ধৃত মাও নেতাকে পুরুলিয়া আদালতে তোলা হলে তাঁর ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
শর্মিষ্ঠা ব্যানার্জি






