TRENDING:

West Bengal News: ৪ দিন আগে ঢুকেছিলেন বাথরুমে, যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ! হাড়হিম ঘটনা...

Last Updated:

West Bengal News: দিনের বেশিরভাগ সময় বাড়ির মধ্যে একা থাকতেন ধৃতিমান। শেষ চারদিন আগে বাড়ির বাইরে দেখা গিয়েছিল তাঁকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডানকুনি: বাথরুমের দরজা ভেঙে চারদিন পর মৃতদেহ উদ্ধার করল ডানকুনি থানার পুলিশ। মৃতের নাম ধৃতিমান কোলে। বয়স ৪২ বছর। বাড়ি দক্ষিণ স্টেশন পল্লি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ বছরে আগে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। এক মেয়ে তার মায়ের সঙ্গে চলে যায়। বাবা মা আগেই মারা গিয়েছিল। তারপর থেকে একাই থাকতেন ধৃতিমান কোলে। দিনের বেশিরভাগ সময় বাড়ির মধ্যে একা থাকতেন ধৃতিমান। শেষ চারদিন আগে বাড়ির বাইরে দেখা গিয়েছিল তাঁকে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

এরপর বুধবার সকালে এলাকার বাসিন্দারা বাড়ির ভিতর থেকে পচা গন্ধ পেয়ে ডানকুনি থানায় খবর দেয়। পুলিশ এসে বাড়ির ভিতরে বন্ধ বাথরুমের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে। কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: 'আগের মতো অবস্থা বাংলায় আর নেই', শিল্প সম্মেলনের সুর বাঁধলেন জিন্দল! কত বিনিয়োগ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

প্রতিবেশীরা জানিয়েছেন, সম্প্রতি মানসিক অস্থিরতা ছিল ধৃতিমানের। প্রতিদিন মদ্যপান করত। প্রতিবেশীদের সঙ্গে বেশি কথা বলত না। বেনিয়ম ভরা জীবনযাত্রা ছিল ধৃতিমানের। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: ৪ দিন আগে ঢুকেছিলেন বাথরুমে, যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ! হাড়হিম ঘটনা...
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল