TRENDING:

অমানবিক ! সম্পত্তির লোভে শাশুড়িকে মারধর পুত্রবধূর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শান্তিপুর: চাদর নিয়ে মারপিট শাশুড়ি-পুত্রবধূর ৷ শান্তিপুরের ফুলিয়া পাড়ায় ঘটনাটি ঘটেছে ৷ সিসিটিভিতে বৃদ্ধাকে মারধরের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ৷ শান্তিপুর থানায় অভিযুক্ত পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রৌঢ়া ৷ কিন্তু অভিযোগ অস্বীকার করেন পুত্রবধূ ৷
advertisement

অভিযোগ, স্বামী মারা যাওয়ার পর থেকেই বৃদ্ধার উপর অত্যাচার চালাত পুত্রবধূ ৷ তার দাবি, প্রৌঢ়ার অর্দ্ধেক সম্পত্তি তার নামে লিখে দিতে হবে ৷ আর এতেই ঘটে বিপত্তি ৷ বৌমার কথা শুনতে নারাজ ছিল শাশুড়ি ৷ যার জেরে মাঝেমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ির উপর চড়াও হত বৌমা ৷

বৃহস্পতিবার সকালে অত্যাচারের মাত্রা ছাড়ায় ৷ বৌমা শাশুড়ির উপর তুমুল মারধর শুরু করে ৷ সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ছবি ৷ মার খেতে খেতে মাটিতে লুটিয়ে পড়েন শাশুড়ি ৷ সেই অবস্থাতেই শাশুড়িকে টেনে হিঁচড়ে নিয়ে গেল বৌমা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

এরপরই থানায় বৌমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধা ৷ বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অমানবিক ! সম্পত্তির লোভে শাশুড়িকে মারধর পুত্রবধূর