TRENDING:

'তোলপাড়' করা মোড়... কৃষ্ণনগরে ছাত্রী খুনে ধৃত অভিযুক্ত দেশরাজের বাবা! কোথা থেকে গ্রেফতার হল শুনলে চমকে যাবেন

Last Updated:

দীর্ঘ টালবাহানার পর কৃষ্ণনগরে ছাত্রীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবা রঘুবিন্দ প্রতাপ সিংকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর রুদ্র, নদিয়া: অবশেষে পুলিশের হাতে গ্রেফতার দেশরাজের বাবা রঘুবিন্দ প্রতাপ সিং৷ দীর্ঘ টালবাহানার পর কৃষ্ণনগরে ছাত্রীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবা রঘুবিন্দ প্রতাপ সিংকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। রাজস্থানের জয়সলমীর থেকে আজ তাকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে সোমবার তাঁকে কৃষ্ণনগর নিয়ে আসা হবে।
News18
News18
advertisement

গত সোমবার বাড়িতে ঢুকে গুলি করা হয় কৃষ্ণনগরের ওই ছাত্রীকে।  উত্তরপ্রদেশে গা ঢাকা দেয় দেশরাজ। পুলিশের ৩টি দল রওনা দেয় উত্তরপ্রদেশে। দেশরাজের মামা কুলদীপ সিংকে গ্রেফতার করা হয়। দেশরাজের বাবাকেও গ্রেফতারির তোড়জোড়

শুরু হয়৷ গত রবিবার গ্রেফতার হয় দেশরাজ৷  ট্রানজিট রিমান্ডে সোমবার তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়। এক সপ্তাহের ব্য়বধানে তার বাবাও ধরা পড়ে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবিবার দুপুরের পরই বদলে গেল সব, সমুদ্রে শুটিং, হঠাৎ দুর্ঘটনা, কীভাবে মৃত্যু হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের?
আরও দেখুন

ঈশিতাকে খুন করার পর এক সপ্তাহের বেশি সময় গা ঢাকা দিয়েছিল দেশরাজ৷ শেষ পর্যন্ত নেপালে পালানোর আগেই উত্তরপ্রদেশ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ এ দিন দেশরাজের টিআই প্যারেডের জন্য ঈশিতার মা এবং ভাইকে কৃষ্ণনগর জেলে নিয়ে যায় পুলিশ৷ সেখানেই দেশরাজকে সামনে দেখে উত্তেজিত হয়ে পড়েন ঈশিতার মা৷ এর পরেই অবশ্য নিজেকে সামলে নেন তিনি৷ কান্নায় ভেঙে পড়েন ঈশিতার মা৷ দেশরাজকে দেখেই চিনতে পারেন ঈশিতার মা এবং ভাই৷ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টিআই প্যারেড প্রক্রিয়া সম্পন্ন হয়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'তোলপাড়' করা মোড়... কৃষ্ণনগরে ছাত্রী খুনে ধৃত অভিযুক্ত দেশরাজের বাবা! কোথা থেকে গ্রেফতার হল শুনলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল