আরও পড়ুন: ঘরে ঘরে লাগবে যুদ্ধ! মকর সংক্রান্তির আগে পেটকাঠি, চাঁদিয়ালে মজে শহর বর্ধমান
খানাকুলের রাজাহাটি-১ পঞ্চায়েতের হিরাপুর গ্রামে মৃত ছাত্রের বাড়ি। এদিন ওই ছাত্রের অচৈতন্য দেহ নজরে আসতেই মাদ্রাসার শিক্ষকরা তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি, চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর ওই মাদ্রাসার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে মৃত ছাত্রের পরিজনরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিকে মাদ্রাসা সূত্রে বলা হয়েছে, এদিন আব্দুল সাইদ সহ অনেক ছাত্রই এসেছিল। কিন্তু ঠিক কীভাবে কী হয়েছে তা বলা যাচ্ছে না। কর্তৃপক্ষের অনুমান, খেলার সময় কোনও বিদ্যুতের সুইচে হাত পড়ে থাকতে পারে ওই ছাত্রের। তা থেকেই ঘটেছে বিপদ। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
শুভজিৎ ঘোষ






